টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 31 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 31, 2026 11:16 pm

বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার মধ্যেও দর অপরিবর্তিত রেখে সেপ্টেম্বর মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। এর ফলে সেপ্টেম্বর মাসেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে নতুন মাস সেপ্টেম্বরজুড়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে দাম সমন্বয়ের বিষয়টি জানানো হয়েছে। সমন্বয়কৃত এই দর সেপ্টেম্বরজুড়ে বলবৎ থাকবে।

সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে এর প্রজ্ঞাপনমূলে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য লিটারপ্রতি ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্যহার সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো। অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকেও বলবৎ থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উত্তর গুজরায় শ্রীশ্রী জ্বালাকুমারী মায়ের বার্ষিক পূজা ও লীলা কীর্তন

হঠাৎ বেড়ে গেলো তিস্তার পানি, ঘরবন্দি শত শত পরিবার

চট্টগ্রামে ডাকঘর থেকে কোটি টাকার নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ লিকুইড জব্দ

হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর বিপরীতমুখী অবস্থান

কুমিল্লা লাকসামে রেললাইনের পাশ থেকে তরুণের লাশ উদ্ধার

ইরান অবরোধে দুটি বিমানবাহী রণতরিসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

অজ্ঞাতনামা মারাদেহ

মাদকের টাকা নিয়ে দ্বন্দ্ব ছুরিকাঘাতে মাদক ব্যবসায়ীমৃত্যু 

পুরান ঢাকার এলাকার একটি বাসা থেকে থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদকবিরোধী অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ সালমা গ্রেফতার