টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 6 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিল বেশি আসার পেছনে কর্মকর্তারা কিনা, খতিয়ে দেখা হবে: বিদুৎমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 6, 2026 1:31 pm

গরমে বিদুৎ বিল বেশি আসার পেছনে অসাধু কর্মকর্তারা দায়ী কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিদুৎমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সোমবার দুপুরে রাজধানীতে ক্যাবের নাগরিক সংলাপে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, গরমে বাড়তি ব্যবহারসহ নানা কারণে বিদ্যুতের বিল বাড়তে পারে, তবে বিতরণ সংস্থার কর্মচারী- কর্মকর্তারাও সবাই সৎ নয়। মূল ঘটনা খতিয়ে দেখতে হবে, সবাইকে সহায়তা করতে হবে।

তিনি বলেন, বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখেছে আগের সরকার। সবমিলিয়ে যে আর্থিক অব্যবস্থাপনা রেখে গেছে, তা পুনরুদ্ধার করে স্থিতিশীল করতে কাজ করতে হচ্ছে।

দায় পরিশোধে ঋণের ওপর চাপ কমাতে বিভিন্নভাবে সমন্বয় করতে হচ্ছে বলেও জানান মন্ত্রী। বলেন, বিদ্যুৎ কেন্দ্রগুলোর অবস্থা পর্যালোচনা ও মূল্যায়নে একটি কারিগরি টিম গঠন করা হবে। নদী, রেল ও সড়ক বিভাগের জমিতে সোলার ব্যবহার করা হবে ।

এসময় বিদ্যুতে ভর্তুকি ও ব্যয় কমিয়ে আনার পরামর্শ দেয় ক্যাব।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কিশোর ইজিবাইক চালকের স্বপ্ন ভাঙা দস্যু চক্র ধরা

জ্বালানিতে অতিরিক্ত ব্যয়ের তথ্য আইএমএফকে জানিয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

তিতাসে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে উপজেলা আনসার ভিডিপির সদস্য নিয়োগে অনিয়মের অভিযোগ

বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীরে ব্যতিক্রমী আয়োজনে নূরুল ইসলাম বুলবুলের জনতার ইশতেহার ঘোষণা

সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ

নাসিরনগরে সনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী চড়কপূজা

আরএসএফ’র প্রতিবেদন,দেশে ঈদযাত্রার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১

নাসিরনগরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার