৩৬ শে জুলাই ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের ১ বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পাটি( এনসিপি)’র বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল দশটায় তিতাস উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিজয় র্যালী বের করে হোমনা-গৌরীপুর সড়ক প্রদক্ষিন করে কড়িকান্দি বাজার হয়ে পুনরায় উপজেলা চত্বরে এসে বিজয় র্যালীটি শেষ হয়। এতে সংক্ষিপ্ত আলোচনা সভায় ৩৬ শে জুলাই ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনার ফ্যাসিবাদের কবল থেকে জাতীয় মুক্তি করার লক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পাটি (এনসিপি) তিতাস উপজেলা প্রধান সমন্বয়ক সাঈদ আহমেদ সরকার,উপজেলা যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ লুৎফর রহমান, মামুনুর রশিদ,উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আশরাফ অভিক, সদস্য সচিব আবু সাঈদ আসিফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



















