টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 12 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নানিয়ারচরে সেনাবাহিনী কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ গাছের চারা বিতরণ

প্রতিবেদক
শহিদুল ইসলাম
September 12, 2026 12:08 am

রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে ০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়েছে।

১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর দিক নির্দেশনায় বীরশ্রেষ্ঠ মুসী আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে সর্বমোট ৫০০টি বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করা হয়। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় তাদের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় নানিয়ারচর জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় এ চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ঢামেকে দালালচক্রের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

চট্টগ্রামে ডাকঘর থেকে কোটি টাকার নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ লিকুইড জব্দ

উত্তরায় আগুনের ঘটনায় স্বামী স্ত্রীরসহ দুই বছরের শিশুর মৃত্যু,নানির বাসায় যাওয়ায় বেঁচে আছেন কাজী রাফসান।

আইজিপির গ্রামের বাড়িতে চুরি!

তিতাসে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার

বার্সা ছাড়ছেন লেভানডোভস্কি

নাটোরের বড়াইগ্রামে দু’পক্ষের সংঘর্ষে (এনসিপি) নেতা ও গৃহবধুসহ ৫ জন আহত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা