রাজধানীর নিউমার্কেট থানাধীন কাঁটাবন চৌরাস্তা মোড়ে পিকআপ ও ট্রাকে সংঘর্ষে মোঃ বজলু (৩৭)নামের একজন নিহত ও মাসুদ রানা(৪২) নামের এক জন আহত ঢাকা মেডিকেলে জরুরী বিভাগে চিকিৎসা চলছে।
বুধবার (০৬ আগস্ট) রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাদের২জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বজলুকে রাত সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন ও মাসুদ রানা জরুরি বিভাগে চিকিৎসাধী রয়েছে।
নিহতে ছেলে মোঃ সালমান জানান,আমরা জানতে পারি আমার বাবা পিকআপ ভ্যানে ছিল রাত আড়াইটার দিকে কাঁটাবনচৌরাস্তা পিকআপ ভ্যান ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয় এতে আমার বাবা গুরুতর আহত হন ।পরে পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে ।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া এলাকায়। বর্তমানে,মিরাবাজার পুবাইল ভাড়া বাসায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হা সপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান,এই ঘটনায় ওই পিকআপ ভ্যানের চালক জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।



















