টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎সাভারের হেমায়েতপুরে গাঁজা ব্যবসায়ী জনতার হাতে আটক: এমপির নির্দেশে পরিচালিত অভিযান

প্রতিবেদক
মোঃ শান্ত খান
February 26, 2026 10:04 pm

ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় কয়েক পটলা গাঁজা নিয়ে মাদক ব্যবসায়ী মো. সোহেল (৪৫), পিতা সিরাজুল ইসলাম জনতার হাতে আটক হয়েছে।
‎
‎স্থানীয়দের সূত্রে জানা যায়, মো. সোহেল দীর্ঘদিন ধরে হেমায়েতপুরসহ আশেপাশের এলাকায় গাঁজা বিক্রি করার জন্য নিয়মিত আসা-যাওয়া করছিল। স্থানীয়রা তাদের কর্মকাণ্ড সন্দেহজনক মনে করলে সরাসরি তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
‎
‎নবনির্বাচিত ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমানের নির্দেশে, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এলাকায় মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়েছে।
‎
‎
‎আটককৃতদের হস্তান্তরের সময় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বলেন, “আমরা এমপির নির্দেশে মাদক নির্মূলে সক্রিয়ভাবে কাজ করছি। এলাকার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হচ্ছে। আমাদের লক্ষ্য হল এলাকার যুবসমাজকে মাদকমুক্ত রাখা।
‎
‎
‎হেমায়েতপুর ট্যানারী পুলিশ ফাঁড়ি এএসআই আব্দুর রশিদ জানান, আটককৃতরা বিক্রয়ের উদ্দেশ্যে মাদক বহন করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানায়, এলাকাবাসী ও ছাত্র সমাজের সহযোগিতায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎
‎স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসা করেছেন এবং মনে করেন, মাদক নির্মূলে এমপি ও যুবনেতাদের সক্রিয় ভূমিকা এলাকার জন্য উদাহরণ সৃষ্টি করবে।
‎

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে রোবট মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে পরিণত করা হবে: বিমানমন্ত্রী

কেমিক্যাল গোডাউনের আগুনের ঘটনায় দগ্ধ আল আমিন (বাবু ) চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ না ফেরার দেশে।

রাজধানীর নিউমার্কেটসহ আশপাশের ফুটপাতের মুখোশধারী সিন্ডিকেটের বিরুদ্ধে জনতার ক্ষোভ, চাঁদাবাজির অভিযোগে উত্তাল এলাকা!

জাতিসংঘের মহাসচিবের বার্তা জাতিসংঘের জনসেবা দিবস ২০২৫ উপলক্ষে

কুমিল্লায় লটারিতে পুলিশে বড় রদবদল, ১৮ থানায় নতুন ওসি

মালির রাজধানীসহ বিভিন্ন শহরে বন্দুকধারীদের হামলা

ফায়ার সার্ভিসের নতুন পরিচালক লে. কর্নেল মাহমুদুল হাসান

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলাকে ‘নগ্ন আগ্রাসন’ বললো সৌদি আরব

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ইটের আঘাতে দুই সাংবাদিক আহত