টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 8 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে কুমিল্লায় যুবক নিহত

প্রতিবেদক
এ কে পলাশ
July 8, 2026 8:32 am

বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় মো. শরিফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও মিশরের খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা শরিফুল ইসলামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানানো হবে বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্যচাষীদের পুরস্কার প্রদান

ঘুষসহ ধরা পড়া বেবিচকের সাবেক লাইসেন্স পরিদর্শকের পাঁচ বছরের কারাদণ্ড

আমরা পুলিশকে সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী

এখন থেকে ৮০ ঘণ্টা ধীরগতি হতে পারে ইন্টারনেট

আদালতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অন্তঃসত্ত্বার অনশণ

রাজবাড়ীতে মা-বাবা হারিয়ে নির্বাক দুই অবুঝ শিশু!

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার আটক-১

জাতীয় বার্নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দগ্ধ রোগীদের খোঁজখবর নেন