টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এখন থেকে ৮০ ঘণ্টা ধীরগতি হতে পারে ইন্টারনেট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 10, 2026 9:30 am

কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল (সি-এমই-ডব্লিউই-৫)-এর রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ রাত থেকে আগামী ১৩ এপ্রিল ভোর পর্যন্ত টানা তিন দিন ইন্টারনেটের গতি কিছুটা ধীর হতে পারে। বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক কনসোর্টিয়ামের উদ্যোগে কুয়াকাটায় অবস্থিত সি-এমই-ডব্লিউই-৫ ক্যাবলে রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। কাজটি ৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলবে, মোট সময় লাগবে প্রায় ৩ দিন ৮ ঘণ্টা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এই সময়ে কার্যক্রমটি ‘ট্রাফিক অ্যাফেক্টিং’ হওয়ায় সি-এমই-ডব্লিউই-৫ ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী ইন্টারনেট সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হতে পারে। ফলে ব্যবহারকারীরা ধীরগতির ইন্টারনেট বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।

তবে কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেবল (সি-এমই-ডব্লিউই-৪) সচল থাকবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি। সংস্থাটি আরও জানায়, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে স্বাভাবিক সেবা দ্রুত পুনরুদ্ধারের চেষ্টা করা হবে।সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃত্যু

রিজার্ভ চুরি: মামলার প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার

৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ দাবি করে ‘মাগফিরাত’ কামনা পুলিশ পরিদর্শকের

দুবাইয়ে ‘টপ ব্রোকার অব দ্য মান্থ’ সম্মাননা পেলেন বাংলাদেশি জোনায়াত

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা

সিলেট বিভাগে টানা ১৪ ঘণ্টা পর পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার

সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে রদবদল

বদলে যাচ্ছে ডাক বিভাগের কার্যক্রম,রেকর্ড গড়ছে স্পিড পোস্ট সেবায়,শুধু চিঠি-প্যাকেট নয়, পার্সেল হচ্ছে নানা পণ্যসামগ্রী

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

রাস্তায় পড়েছিল এক বৃদ্ধের মারদেহ