টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে জনবল সংকটে প্রাণীসম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
July 9, 2026 4:27 pm

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী, ব্যাহত হচ্ছে পশু চিকিৎসা সেবা কার্যক্রম ।

ভেটেরেনারি সার্জনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ শূন্য থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এতে করে উপজেলার গবাদি পশু পালনকারিদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে প্রাণিসম্পদ কর্মকর্তা ও কর্মচারীদেরকেও টিকাদান, রোগ নির্ণয় ও মাঠ পর্যায়েও সেবা কার্যক্রমে দেখা দিয়েছে চরম স্থবিরতা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জনবল সংকট নিরসনে দফায় দফায় উধর্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে চিঠি দিয়েও মিলছেনা কাংখিত ফলাফল, ফলে কর্মকর্তা কর্মচারীরা হতাশার সাগরে নিমজ্জিত।দুই – তৃতীয়াংশের বেশি পদ খালি থাকায় মাঠ পর্যায়েও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে গবাদিপশু পালনকারী নাসিরনগর উপজেলাবাসী।

পশু হাসপাতাল খোঁজ নিয়ে জানা গেছে,
উপজেলা পর্যায়ে ১ জন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ১ জন ভেটেরিনারি সার্জন, ১ জন উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, ১ জন কম্পাউন্ডার ৩জন উপসহকারী, ১জন অফিস সহকারী, ১জন অফিস সহায়ক, ১জন ড্রেসার সহ মোট ১০ জন কর্মকর্তা ও কর্মচারী থাকার কথা। সেখানে বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র ৩ জন।

আর এই ৩ টি পদের অনুকূলে রয়েছে ডাঃ মোঃ সামিউল বাছির উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, হুমায়ূন আহমেদ উপ সহকারী (কৃত্রিম প্রজনন), মোঃ মোজাম্মেল হক ড্রেসার হিসেবে কর্মরত আছেন,বাকী ৭টি পদে শূন্য রয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান,
তীব্র জনবল সংকটের কারণে তারা বাধ্য হয়ে অগ্রাধিকার ভিত্তিতে জরুরি কাজে মনোনিবেশ করছেন, যা মাঠ পর্যায়ে নিয়মিত নজরদারি করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ হাবিবুল ইসলাম জানান, জেলার সবকয়টি উপজেলায় একই চিত্র বিদ্যমান। এমন সংকট নিরসনে উধর্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবগুলো গৃহীত হলেই জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবার মান উন্নত হবে আশা প্রকাশ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকার ৮টি জোনে চলবে অটোরিক্সা, নতুন উদ্যোগ সরকারের

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড টোল আদায়

বুধ-বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে চলবে ভার্চুয়াল আদালত

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার

‎নাসিরনগরে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু,

দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার!

সমঝোতা স্মারক বাতিল ঘোষণা করল ইরান

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

কদমতলী রায়েরবাগে দূর্বৃত্তের চুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত