টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুগ্ম সচিব পদে পদোন্নতির তালিকায় ১০ ডিসি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 9, 2026 7:57 pm

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম জনপ্রশাসনে উপসচিব থেকে যুগ্ম সচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে। এ পদোন্নতির তালিকায় ১০ জন জেলা প্রশাসক (ডিসি) রয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতির আদেশ জারি করা হয়। এটিই নতুন সরকারের সময়ে প্রথম বড় পদোন্নতি।

জেলা প্রশাসক পদটি উপসচিব পদমর্যাদার। সাধারণত সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের এ পদে নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন- ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম, পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

এছাড়া নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। অন্যদিকে উপসচিব পদমর্যাদার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব (পিএস) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারও যুগ্ম সচিব হয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক

নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে চালু হচ্ছে বিশেষ বেঞ্চ

বিয়ের আড়ালে প্রতারণা_রাজশাহীতে আত্নগোপনে থাকা কাজী শাওন গ্রেফতার

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা প্রস্তুত: প্রধান নির্বাচন কমিশনার

ভূরুঙ্গামারীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পালিত হয়েছে

বীরগঞ্জে রাসেল সীড কোম্পানির হাইব্রিড ভুট্টার মাঠ দিবস

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

দায়িত্ব পালনের সময় দলীয় বিষয় বিবেচনা করা হবে না: অ্যাটর্নি জেনারেল

রাজবাড়ীতে জমির আইল নিয়ে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে ৪জন আহত, মৃত্যু ১ জন

বাজার ব্যবস্থাপনায় দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী