টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 28 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা প্রস্তুত: প্রধান নির্বাচন কমিশনার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 28, 2026 6:57 pm

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি ইসির রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সকালে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সিইসি বলেন, এখনও দিনক্ষণ ঠিক হয়নি। তবে ভোটার তালিকার জন্য চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে বলেও জানান তিনি।

সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিইসি, তিন নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পার্লামেন্ট সেশন থাকলে এক ধরণের ব্যবস্থা। আর যদি সেশন না থাকে তাহলে আরেক ধরণের ব্যবস্থা। এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি।’

প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আরও জানান, ‘নির্বাচনের দিনক্ষণ আমরা গেজেট আকারে প্রকাশ করব। আপনারা তখন জানতে পারবেন। এখনও চূড়ান্ত দিনক্ষণ আমরা ঠিক করিনি।’

সিইসি জানান, ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণা করবে বলেও জানান সিইসি।

তিনি বলেন, ‘যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।’

সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, সংসদ থেকে চিঠি পেলে ব্যবস্থা নেবে ইসি।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘উনারা আমাদেরকে রেফার করলে তখন দেখা যাবে। সাতক্ষীরার বিষয়টি আজকের আলোচনার বিষয়বস্তু ছিল না। আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম।’

২৪ জুলাই অসুস্থতার কথা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর ফকিরাপুলে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার এক

ইসরায়েলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আলো ছাড়া আর কোনো আলো থাকবে না

‎ধানের শীষের পক্ষে ভোটারদের সহায়তায় ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেলের উদ্যোগ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সেই গাড়ি

কুমিল্লায় ট্রাক চালক হত্যা ঘটনায় আটক-৫

মিরপুর ঢাকা-১৪ আসনে ধানের শীষের পদপ্রার্থী তুলি এগিয়ে সাজু অনেক পিছিয়ে রয়েছেন বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন।

সরকারি অফিসে দুর্নীতি ঠেকাতে অভিনব সিদ্ধান্ত ড.ইউনূস 

পিটিয়ে হত্যা

শাহবাগের হাই-কোর্টের মাজার এলাকায় এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিকল্প সভাপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে সভাপতি করে গঠন হলো একনেক