টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে খালাম্মা পরিচয়ে শিশু অপহরণের অভিযোগে তরুণী আটক

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
July 9, 2026 8:00 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া গ্রামে শিশু শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে এক তরুণীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ৯ জুলাই সকাল ১০টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অপহরণের চেষ্টার শিকার শিশু শিক্ষার্থীর নাম জান্নাত (৫)।  সে তুল্লাপাড়া গ্রামের আব্দুল বাছিরের মেয়ে এবং বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে স্কুলে প্রবেশ করে সুমাইয়া আক্তার (২০) নামের এক তরুণী নিজেকে “খালাম্মা” পরিচয় দিয়ে শিশু জান্নাতকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শিক্ষক ও অভিভাবকদের সন্দেহ হলে তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে স্থানীয়রা তাকে আটক করে নাসিরনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে।আটককৃত সুমাইয়া আক্তারের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল শিকদার বলেন, স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে এক তরুণীকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার বা বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিরোপা-খরা কাটলো না, রোনালদোর আরও একটি কান্নার রাত

উচ্চ রেমিট্যান্স প্রবাহে ভর করে আরও বাড়ল রিজার্ভ

দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার এমপি নজরুলের নারীকাণ্ডে দেশজুড়ে তোলপাড়

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ১২ বিলিয়ন ডলার

লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা

রাজারহাটে আবুল খায়ের গ্রুপের নৈশপ্রহরী তপন হ/ত্যাকান্ডে ম্যানেজার গ্রেফতার

কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা বিদেশি পিস্তলসহ অপু গ্রেপ্তার

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

নাসিরনগরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ