টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা বিদেশি পিস্তলসহ অপু গ্রেপ্তার

প্রতিবেদক
এ কে পলাশ
July 1, 2026 8:51 pm

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার আলোচিত ঘটনায় অভিযুক্ত মূলহোতা আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামছুল আলম শাহ্।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ২৫ জুন কাটাবিল এলাকায় অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে প্রকাশ্যে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ও সংশ্লিষ্ট থানা পুলিশ যৌথভাবে বিভিন্ন জেলায় সাঁড়াশি অভিযান পরিচালনা শুরু করে।

এরই ধারাবাহিকতায় বুধবার ভোররাতে অভিযুক্ত আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা নগরীর জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ জানান,অপু সংঘবদ্ধ অপরাধ চক্রটির নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইথান গুলিবিদ্ধের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলঝোড়া ইউনিয়নে উন্নয়ন ও মাদকবিরোধী বার্তা নিয়ে মেহেদী হাসানের গণসংযোগ

গণভোট ব্যর্থ হলে, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তৌফিক হোসেনকে ছাড়পত্র দেওয়া হল

কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির জয় ৮টি, জামায়াত-২, সতন্ত্র-১

ব্রাহ্মণবাড়ীয় জিতু মিয়া মেম্বার’কে গুরুতর জখম করে হত্যা মামলার আসামি গ্রেফতার

কৃষি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, সমাজ, গ্রাম ও শহরের সমন্বিত উন্নয়ন

কৃষি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, সমাজ, গ্রাম ও শহরের সমন্বিত উন্নয়ন

সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকাতে হবে, ‘শাসক নয়, সেবক হতে হবে’: স্বরাষ্ট্রমন্ত্রী

রুহুল আমিন স্বপন সিন্ডিকেটকে “বায়রা” থেকে বিতারিত করে সেলিম ও ফখরুল ইসলামসহ সিন্ডিকেটের সদস্যরা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন (পর্ব ১)

প্রধানমন্ত্রীর বিশেষ অনুপ্রেরণায়‌ ঝিনাইদহের ‘চিত্ত মিডিয়া’

দ্য এজ মালয়েশিয়ার প্রতিবেদন,এবার নজরে মালয়েশিয়ায় এস আলমের হোটেল ব্যবসা, শক্ত হচ্ছে তদন্তের জাল!