টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 11 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর কাজ চলছে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 11, 2026 2:08 pm

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন। এ সময় তিনি কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষও রোপণ করেন।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহিদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল উপস্থিত ছিলেন। ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন প্রধানমন্ত্রী। কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন প্রধানমন্ত্রী।

এদিকে ক্যাম্পাসের পরিচিত মুখ ডা. জুবাইদা রহমানকে দীর্ঘ দিন পর কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বর্তমান শিক্ষার্থীরা। প্রিয় বড় বোনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় সেলফি তোলার উৎসব। অনেকেই এই বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতে তার সঙ্গে ছবি তুলতে ভিড় করেন।
শিক্ষার্থীদের এই আনন্দে সামিল হন প্রধানমন্ত্রী তারেক রহমানও। তিনি নিজে থেকেই শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান। এতে ক্যাম্পাসের আনন্দঘন পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

ঢামেকের ৮১ বছরপূর্তি অনুষ্ঠানে এসে সেলফি তুললেন প্রধানমন্ত্রী। ঢামেকের ৮১ বছরপূর্তি অনুষ্ঠানে এসে সেলফি তুললেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে পাশে বসিয়ে গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক-৩

এপ্রিলে নির্যাতনের শিকার ২৯৪ নারী-শিশু, ‘মব সন্ত্রাসে’ নিহত ২২

বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার এই যাত্রা ছিল নিরবচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস

পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’র নেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

লিমন-বৃষ্টি নিখোঁজের আগে চ্যাটজিপিটির কাছে প্রশ্ন করেছিলেন সন্দেহভাজন খুনি

১৬-১৭ মার্চ দক্ষিণ রাউজানে গঙ্গা পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো জাহাজকে গুলি করে ধ্বংসের নির্দেশ ট্রাম্পের

লালবাগের বাসায় ঝুলছিল এক ব্যক্তির মরদেহ

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর