রাজধানীর মৌচাকে এলাকায় একটি প্রাইভেট কারের ভেতর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করে রমনা থানা পুলিশ। নিহতদের নাম এবং পরিচয় এখনো জানা যায়নি।
হাসপাতাল কতৃপক্ষ জানায়, শনিবার ভোর সাড়ে ৫টায় একটি গাড়িটি হাসপাতালের পাকিংয়ে প্রবেশ করে। গেটে কর্তব্যরত নিরপাত্ত কর্মীরা গাড়িটিকে জিজ্ঞেস করলে রোগী আছে বলে তারা ভেতরে ঢুকে যান। ২ দিন অতিবাহিত হওয়ার পরও গাড়িটি বের না হওয়ায় হাসপাতালের নিরাপত্তা কর্মীরা আজকে সকালে পার্কিংয়ে গাড়িটির সামনে আসলে ভেতরে মৃত অবস্থায় ২ জনকে দেখতে পান। এরপর পুলিশকে জানানো হলে তারা এসে মৃতদেহ ২টি উদ্ধার করে।
এ ঘটনায় সিআইডিং ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে ।



















