টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 13 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যাকাণ্ডের ৫৪ দিন: রায় কার্যকরের অপেক্ষায় পরিবার এবং জনগণের প্রশ্ন আর কতদিন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 13, 2026 9:42 am

চলতি বছরের আলোচিত ঘটনাটি ১৯ মে থেকে ১৩ জুলাই পর্যন্ত রামিসা হত্যাকাণ্ডের ৫৫ দিন অতিবাহিত হয়েছে। আদালতের রায়ের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ হলেও, এখনো শেষ হয়নি রায় কার্যকরের অপেক্ষা।

জনগণের এখন বড় প্রশ্ন, অতীতের অনেক আলোচিত মামলার মতো এই মামলাটিও কি দীর্ঘসূত্রতার বেড়াজালে আটকে যাবে ? নাকি দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন হবে?

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রামিসার পরিবার ও সাধারণ মানুষের প্রত্যাশা, আইন অনুযায়ী সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে রায় কার্যকরের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে। কারণ একটি বিচার শুধু একটি পরিবারের ন্যায়বিচারের বিষয় নয়, এটি পুরো সমাজের আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থার প্রতীক।

দেশে আদালতের রায়ে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন সাজা ঘোষিত হয়ে যেসব মামলা এখনো আইনগত প্রক্রিয়ায় অপেক্ষমাণ রয়েছে, সেগুলোরও যথাযথ ও দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা জরুরি দরকার।

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক, অপরাধীরা যেন কোনোভাবেই আইনের ঊর্ধ্বে না থাকে এবং কোনো পরিবারকে যেন বছরের পর বছর বিচারের আশায় অপেক্ষা করতে না হয়, এটাই আজ মানুষের প্রত্যাশা। পল্লবী কালশি এলাকায় বসবাসকারী আব্দুর রহমান বিশ্বাস ৭৫ বছরের বয়সে এক বৃদ্ধ মনের দুঃখে আক্ষেপ করে বলেন, আমি কি রামিসার হত্যাকারীদের মৃত্যুদণ্ড কি দেখে যেতে পাবো ? এত অপেক্ষা কেন ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০

পিছুই ছাড়ছে না হাম ও হামের উপসর্গ,একদিনের প্রাণ কাড়ল ৫ শিশুর, মৃতের সংখ্যা বেড়ে ৯৪৩

আগামী শুক্রবার শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী

শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু

আশকোনা হজ ক্যাম্প থেকে চুরি হওয়া সৌদি রিয়াল উদ্ধারসহ গ্রেফতার ২

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ও ৩জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী

বিদেশে কর্মী পাঠানোর অনিয়মে ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী