টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 14 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রমনার ইস্কাটনে একটি ভবনে এসির মেরামতের কাজ করার সময় উপর থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

প্রতিবেদক
কে এস ইসলাম
July 14, 2026 9:35 pm

রাজধানীর রমনার ইস্কাটন রোডের একটি বাসায় এসির কাজ করার সময় ৪তলা ভবন থেকে নিচে পড়ে মোহাম্মদ ইয়ামীন (২০) নামর এক এসি মিস্ত্রির ঢামেকের ওয়ান স্টপ এমার্জেন্সি সেন্টার(ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেে জরুরী বিভাগে দুপুর সাড়ে বারোটার দিকে নিয়ে আসলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার( ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী জামাল জানান,আমরা পেশায় এসি মেরামতের কাজ করি । সকালের দিকে ইস্কাটন রোডের একটি বাসার চার তলায় এসির কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে যায় ইয়ামীন। পরে আমরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান,নিহতের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার দক্ষিণ ফরজগঞ্জ মৃত কাশেম হাওলাদারের ছেলে।বর্তমান রমনা ইস্কাটন এলাকায় থাকতো।নিহত দুই ভাই দুই বোন সে ছিল তৃতীয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বসুন্ধরা আবাসিক এলাকায় ঝুলছিল এক শিক্ষার্থীর মরাদেহ

নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

বিচারব্যবস্থায় ভোগান্তি কমাতে ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড

সিকদারের টেক থেকে বড় ঠাকুরপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

ভাড়া বাসায় মিলল নার্সের ঝুলন্ত মরদেহ

প্রাথমিকের ২ লাখ শিশুকে বিনামূল্যে দেওয়া হবে স্কুল ড্রেস: প্রধানমন্ত্রী

এখনো জনসমক্ষে আসেননি মোজতবা খামেনি, বাড়ছে জল্পনা

যুক্তরাষ্ট্র থেকে পাওয়া আর্থিক সহায়তা বন্ধের আশঙ্কায় ইসরায়েল

মোটরসাইকেল

ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক জন নিহত