টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জের মরিচা ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

প্রতিবেদক
মোজাম্মেল হক
July 15, 2026 3:57 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হলো।বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার ১১নং মরিচা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

“শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ি বাল্য বিবাহমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন” নিয়ে শিশু ফোরাম ও এলাকাবাসী সহযোগিতায়: উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ১১নং মরিচা ইউনিয়ন পরিষদের আয়োজনে বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত ঘোষণার আয়োজন করা হয়। ১১নং মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলার সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানেজার রবার্ট কমল সরকার

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী প্রজন্মকে সুস্থ্য ও সবল রাখতে আমাদের সবাইকে সচেতন হয়ে বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধ করতে হবে। বাল্য বিবাহের কারণে আমাদের সমাজে রোগাক্রান্ত ও দুর্বল শিশুর জন্ম হয়। শিশু শ্রমের কারণে শিশুর শিক্ষা, স্বাস্থ্য, শারিরিক ও মানুষিক উন্নয়নে বেঘাত ঘটে। শিশু শ্রম ও বাল্যবিবাহের কারণে শিশুরা সুন্দর ও স্বাভাবিক সমাজ থেকে তারা অনেক দুরে থাকে। এরপর তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলের কণ্ঠে শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে মরিচা ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়।

এসময় সকলেই বাল্য বিবাহকে না বলুন লাল কার্ড তুলে ধরেন এবং আর নয় শিশুশ্রম প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদের, কাজী মো: জামিনুল ইসলাম ইমাম : কারী হাসানুল রহমান, পুরোহিত পরিমল চন্দ্র রায় ইউপি সদস্য মোশারফ হোসেন
সোহেল , আবু তাহের মিয়া মহিলা ইউপি সদস্য রোজিনা বেগম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি’র প্রোগ্রাম অফিসার সাধন দাস,জুনিয়ার প্রোগ্রাম অফিসার মুক্তা রায়সহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, অভিভাবক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ–জাপান ইপিএর সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করা জরুরি: ফাহমিদা খাতুন

গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লায় ছত্রখীল ফাঁড়ি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা”সহ আটক

চারঘাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি বাচ্চু ও সম্পাদক সুজন

‎নাসিরনগরে ফিল্ম কায়দায় যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই, জনমনে আতঙ্ক

বাসার ছাদে খেলা করার সময় বাসার পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃর্শে হয়ে এক শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের ইরান দখলের স্বপ্ন ভেঙে চুরমার করে দিলো কুর্দি যোদ্ধারা

ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া

আংশিক আকাশসীমা খুলে ৬ বিমানবন্দর চালু করলো ইরান

কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো প্রশিক্ষণ ও ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন অতিথিরা