টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ইরান দখলের স্বপ্ন ভেঙে চুরমার করে দিলো কুর্দি যোদ্ধারা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 26, 2026 9:02 pm

ইরানে সামরিক অভিযান শুরুর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারণা ছিল, প্রথম দিনেই দেশটির সর্বোচ্চ নেতা ও শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যা করা সম্ভব হবে। তাদের প্রত্যাশা ছিল, এতে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং জনরোষের মুখে সরকার পতন ঘটবে। তবে বাস্তবে তা ঘটেনি। ২৮ ফেব্রুয়ারি থেকে টানা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চললেও ইরানের শাসনব্যবস্থা এখনো দৃঢ়ভাবে টিকে আছে। সূত্র: মিডল ইস্ট আই।

পরিস্থিতি প্রত্যাশামতো না হওয়ায় কৌশল পরিবর্তনের চিন্তা করা হয়। স্থল হামলার মাধ্যমে দেশটি দখলের পরিকল্পনা বিবেচনায় এলেও, তা মার্কিন বাহিনীর পক্ষে বাস্তবসম্মত নয় বলে ধরা হয়। এর পরিবর্তে ইরানের সীমান্তবর্তী ইরাকে অবস্থানরত কুর্দি যোদ্ধাদের প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ তার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কূটনীতিকরা বারবার বলে আসছেন, কুর্দি বাহিনী ইরানে হামলা চালিয়ে শাসনব্যবস্থায় পরিবর্তন আনতে পারে।

ওয়াশিংটনের সেই স্বপ্নও আর পূরণ হচ্ছে না। যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্র যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলো একে একে ট্রাম্পকে ছেড়ে গেছে। এবার ‍কুর্দিরা সাফ জানিয়ে দিল যে, তারা ইরানে হামলা করবে না।

একজন শীর্ষস্থানীয় ইরাকি কুর্দি কমান্ডার বলেছেন, তার বাহিনীর ইরান আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই। তবে তাদের ঘাঁটিতে ইরানের অব্যাহত হামলায় তিনি চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

পেশমারগা বাহিনীর মেজর-জেনারেল এবং কোটিপতি ব্যবসায়ী সিরওয়ান বারজানি জানান, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে ইরাকের কুর্দিস্তান অঞ্চল প্রায় ৪৩০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।

উত্তর ইরাকে ইসলামিক স্টেট (আইএস) বিরোধী কুর্দি ফ্রন্টলাইনের দায়িত্বে থাকা সিরওয়ান মঙ্গলবার (২৪ মার্চ) সাক্ষাৎকার দেন। একই দিনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় পেশমারগা বাহিনীর ৬ সদস্য নিহত এবং ৩০ জন আহত হন।

ইরাকি কুর্দিস্তানের প্রেসিডেন্ট নেচিরভান বারজানির তুতো ভাই এবং সাবেক প্রেসিডেন্ট মাসুদ বারজানির ভাতিজা এই টেলিযোগাযোগ খাতের ব্যবসায়ী হামলাটিকে একটি ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসেবে অভিহিত করেন।

ইরানের প্রসঙ্গ টেনে সিরওয়ান বলেন, প্রতিদিন পেশমারগা ঘাঁটিতে তারা কেন হামলা চালাচ্ছে? এর পেছনের কারণ কী? আমরা তো তাদের বিরুদ্ধে কিছুই করিনি। আমরা প্রতিবেশী। আমাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধন রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজবাড়ীর ‘সাবেক’ওসির পদোন্নতি বাতিল ও গ্রেপ্তার দাবীতে স্মারকলিপি প্রদান

তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপি

জাতিসংঘে খলিলুর রহমানের ৬ দফা কর্মপরিকল্পনা উপস্থাপন

সীমান্ত পেরিয়ে ৬ ভারতীয় বাইক, কুমিল্লায় ডিবির জালে ৯ জন

গুজবের মহোৎসব চলছে,এটা পরাজিত শক্তির বড় হাতিয়ার প্রধান উপদেষ্টাঃ- ড.মুহাম্মদ ইউনূস

জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

মহানগর উত্তর জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

সুপ্রিম কোর্টে সাংবাদিক প্রবেশাধিকার পুনর্বহালের দাবি

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি ১০টি বিগ্রহসহ বিপুল মালামাল লুট

ডিমলায় ঝড়বৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষকরা