টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 15, 2026 6:01 pm

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৯২ শিশু। বুধবার (১৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এসময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৭৬ শিশুর। এসময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৭৭১ শিশু মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ১৭২ শিশু, এসময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯২০। এই সময়ে ৮৫১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ১৪ হাজার ১৬৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৯০৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৬ হাজার ৮৭৮ রোগী, যাদের মধ্যে ৯৩ হাজার ২৬০ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

মেঘনা ব্রিজের টোল প্লাজা এলাকায় এক চালককে ছিনতাইকারীর গুলি

ঈদের আগে নতুন নোট ছাড়বে না বাংলাদেশ ব্যাংক

সম্মিলিত আন্দোলনের ফলে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকা দেবে সরকার: প্রধানমন্ত্রী

​বড়বাড়িতে হোমিওপ্যাথি চিকিৎসায় জটিল আঁচিল থেকে মুক্তি, রোগীদের স্বস্তি

ইতিহাসের পাঠশালার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন হাজারও মানুষ