টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 16 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে মহারণ শুধু আর্জেন্টিনা-স্পেনের নয়, লড়াই গুরু-শিষ্যেরও

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
July 16, 2026 7:03 pm

আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপের ফাইনাল শুধু মাঠের দুই পরাশক্তির লড়াই নয়। এখানে পরীক্ষা হবে দুই কৌশলী কোচের বুদ্ধিমত্তার। আর্জেন্টিনার লিওনেল স্ক্যালোনি এবং স্পেনের লুইস দে লা ফুয়েন্তে- দুজনই ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছেন রবিবার। তবে এই মহারণকে আরও বিশেষ করে তুলেছে তাদের অতীতের এক সম্পর্ক।

অনেকেরই অজানা কোচিং লাইসেন্স অর্জনের সময় স্পেনে প্রশিক্ষণ নিয়েছিলেন স্ক্যালোনি। সেই সময় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের যুব দলের দায়িত্বে থাকা লুইস দে লা ফুয়েন্তে ছিলেন তার প্রশিক্ষক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সেই থেকেই দুজনের মধ্যে গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের সম্পর্ক। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার সময়ও নিজের সাবেক গুরুর প্রশংসায় কার্পণ্য করেননি স্ক্যালোনি। তার মুখেই শুনুন সেটা, ‘তিনি অসাধারণ একজন মানুষ। তার কথা বলার ধরন, ব্যক্তিত্ব এবং যেভাবে খেলোয়াড়রা তার জন্য সর্বস্ব উজাড় করে দেয়; সবই অনুপ্রেরণাদায়ক। স্পেন দারুণ ফুটবল খেলছে।’

স্ক্যালোনির প্রশংসার জবাব দিতে দেরি করেননি দে লা ফুয়েন্তেও। সাবেক এই শিষ্যকে তিনি আখ্যা দেন প্রকৃত মাস্টার এবং অসাধারণ একজন কোচ হিসেবে।

স্প্যানিশ কোচের মতে, স্ক্যালোনির কৌশলগত প্রস্তুতি অসাধারণ আর ড্রেসিংরুমের ওপর তার নিয়ন্ত্রণও ঈর্ষণীয়।

এবার ভাগ্যের ফেরে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চেই মুখোমুখি হচ্ছেন গুরু-শিষ্য। ৯০ মিনিটের এই মহারণ ঠিক করে দেবে কার হাতে উঠবে সোনালি ট্রফি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাজার নিয়ন্ত্রণে ডিমলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার

অটোরিকশা ছিনতাইয়ে চালকদের টার্গেট, কুমিল্লায় ‘সিরিয়াল কিলার’মানিক গ্রেপ্তার

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আসমা আক্তার হত্যার প্রধান আসামি গ্রেফতার

সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ

ঢাবিতে বাংলা শিখতে চীনা শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে, তিন বছরে বেড়েছে ৭৩ শতাংশ

বীরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন

তিতাসে ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশিদের দুই দিনের রিমান্ড

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২