টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 17, 2026 6:55 pm

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সংবিধান সংস্কার নয়, সংবিধান সংশোধন করতে চায়। এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। শুক্রবার (১৭ জুলাই) সকালে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি। এ বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ রয়েছে বলে মনে করি না।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সনদে রাজনৈতিক দলগুলো একসঙ্গে স্বাক্ষর করেছে। তবে গণভোটসংক্রান্ত একটি অংশ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়নি এবং উচ্চ কক্ষের বিষয়েও বিএনপি কখনো একমত ছিল না। তার ভাষায়, প্রতিটি দল তাদের নিজস্ব নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করবে বলে সনদে উল্লেখ রয়েছে, কিন্তু এখন বিষয়টির ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।

মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘বাংলাদেশে সংস্কারের সূচনা বিএনপিই করেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধানও বিএনপি সংসদে পাস করেছিল। এখন যারা বিরোধী দলে রয়েছেন, তারা মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছেন।’

বিরোধী দল জুলাই আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলেও অভিযোগ করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, ‘জুলাইকে কারও হাতিয়ার হতে দেবে না বিএনপি।’

বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে অস্থিরতা বিরাজ করছে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবার আদর্শ অনুসরণ করে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

এ সময় তিনি দাবি করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির ৬০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, প্রায় ১ হাজার ৭০০ জন গুম হয়েছেন এবং কয়েক হাজার নেতাকর্মী নিহত হয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে নৌ-পরিবহনের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ)ড.এম. সাখাওয়াত হোসেন উপদেষ্টা

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যু

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

যুক্তরাষ্ট্রের ইরান দখলের স্বপ্ন ভেঙে চুরমার করে দিলো কুর্দি যোদ্ধারা

অবৈধভাবে হজ পালনে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞা

দেশের জ্বালানি সংকটের জন্যে দায়ী স্বৈরাচারী সরকার: তথ্যমন্ত্রী

ঢাকা কেরানীগঞ্জ এসি বিস্ফোরণে একই পরিবারে চারজন দগ্ধ

এমপি মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ

রঙে-উচ্ছ্বাসে রাউজানে বৈশাখ বরণ: শোভাযাত্রা, মেলা ও সংস্কৃতির মিলনমেলা

ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র