টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি নাগরিক পেলেই বহিষ্কার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 17, 2026 8:31 pm

মালয়েশিয়ায় অবস্থান করা কোনও ইসরায়েলি নাগরিকের খোঁজ পাওয়া গেলেই তাদের অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, যদি আমরা কোনও ইসরায়েলির সন্ধান পাই, তবে তাদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার করব। কারণ, আমরা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিই না। দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের একটি বেসরকারি আবাসিক ও প্রযুক্তিভিত্তিক কমিউনিটিতে ইসরায়েলিদের সম্পৃক্ততার অভিযোগে তদন্ত চলার মধ্যেই এ মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সূত্র: মিডল ইস্ট আই।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা নেটওয়ার্ক স্কুল নামের ডিজিটাল নোমাডদের একটি কমিউনিটির বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত করছে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ও কয়েনবেসের সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা বালাজি শ্রীনিবাসনের প্রতিষ্ঠিত এই প্রজেক্টটি জোহর রাজ্যের ১০০ বিলিয়ন ডলারের ফরেস্ট সিটি প্রকল্পে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে, দ্বৈত নাগরিকত্ব থাকা কিছু ইসরায়েলি অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করে এই প্রকল্পে অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্পষ্ট করে বলেছেন, যদি তদন্তে এই দাবির সত্যতা প্রমাণিত হয়, তবে তাদের অবিলম্বে বহিষ্কার করা হবে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। সাধারণত বিশেষ অনুমতি ছাড়া ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে দ্বৈত নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে মালয়েশিয়ায় সুনির্দিষ্ট কোনও আইনি নিষেধাজ্ঞা নেই। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, মালয়েশীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে ওই প্রকল্পের সঙ্গে যুক্ত বিদেশি নাগরিকদের পরিচয় যাচাই করা শুরু করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানে বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ

স্বামীকে দেখতে ঢামেকে তার স্ত্রী মারিয়া নুর মিডিয়ার সামনে কাঁদলেন দেশবাসীর কাছে দোয়া চাইলেন নূরের জন্য

গরুর লাথি ও গুতোয় আহত

কোরবানির পশুর জবাই করতে গিয়ে গরুর লাথি ও গুতোয় আহত ১২০ জন

স্বাস্থ্য উপদেষ্টার সাথে কলেজের প্রিন্সিপালসহ শিক্ষার্থীদের সাক্ষাৎ আজ।

কুমিল্লায় ৬০-বিজিবির অভিযানে ৫ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্বার

নাসিরনগরের ধরমন্ডলে দেহ ব্যবসায় রাজি না হওয়ায় কিশোরীকে শারীরিকভাবে অত্যাচার করে ও হত্যার হুমকি

শাপলা চত্বর হত্যা মামলা: ‘ঊর্ধ্বতনদের নির্দেশে কাজ করেছি’, তদন্তে রুপা-বাবুর দাবি

৫০ বছর আগে এক ইহুদির তৈরি ‘লোগো’ এখনও মেসিদের বুকে

প্রান্তিক খামারিরা জিম্মি গাবতলী পশুর হাটে, চলছে লাখ লাখ টাকার নীরব চাঁদাবাজি!

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শ্রেয়া ঘোষ নামে আরো একজনকে ছাড়পত্র দেওয়া হল এই নিয়ে নয় জনকে ছাড়পত্র দেওয়া হল এখনো ভর্তি ২৮জন