টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার বার্ষিক সাধারণ সভা, চারা ও ত্রাণ বিতরণ

প্রতিবেদক
স ম জিয়াউর রহমান
July 18, 2026 4:34 pm

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার বার্ষিক সভা ও কমিটি নবায়ন সভা বাবু ধীমান দাশের সভাপতিত্বে এবং কৃষ্ণ বৈদ্যর সঞ্চালনায় ১৭ জুলাই ২০২৬ শুক্রবার ফটিকছড়ি সূর্যগিরি আশ্রম মিলনায়তনে দুই পর্যায়ে অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য, উপদেষ্টা পণ্ডিত তরুণ কুমার আচার্য্য, ফটিকছড়ি ক জোনের সমন্বয়কারী জনাব মোহাম্মদ আলমগীর আলম, জনাব মোহাম্মদ আলাউদ্দিন। উক্ত সভায় ২০২৫-২০২৬ বর্ষ কমিটির বার্ষিক হিসাব প্রতিবেদন প্রকাশ করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ২য় পর্যায়ে আগামী ২০২৬-২০২৭ বর্ষের জন্য রুবেল শীলকে সভাপতি ও সমীর কান্তি দাশকে সাধারণ সম্পাদক পদে প্রস্তাবনা প্রদান করে সর্বসম্মতিতে নির্বাচিত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়া সহ সভাপতি হিসাবে বিপ্লব চৌধুরী কাঞ্চন, শিমুল পাল, সহ সম্পাদক অভিবসু মল্লিক, অর্থ সম্পাদিক মিটু গুপ্ত, সহ অর্থ সম্পাদিক সুপ্লব দত্ত, সাংগঠনিক সম্পাদক শংকর দাশ, সহ সাংগঠনিক সম্পাদক দ্বীপ আচার্য্য, প্রচার সম্পাদক ঝুমুর সর্দার, সহ প্রচার সম্পাদক সনজিত দে, দপ্তর সম্পাদক ঝুন্টু শীল, সহ দপ্তর সম্পাদক তাপস বড়ুয়া, ধর্মীয় সম্পাদক শিবু ভট্টাচার্য, তথ্য ও গবেষণা সম্পাদক ইমন পাল, সমাজ কল্যাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ঝুমুর২ এবং সজীব শীলকে শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

এছাড়া বরুন কুমার আচার্য্য, বিজন শীল, অনুপম তালুকদার, মৃদুল দে, উজ্জ্বল শীল, রণধীর শীল কে নির্বাহী সদস্য পদে মনোনীত করা হয়। সভায় আগত অতিথিরা সূর্যগিরি আশ্রম শাখার গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত কমিটির স্বচ্ছতাকে সাধুবাদ জানিয়ে নবগঠিত কমিটিকে স্বাগত জানান।

বক্তারা বলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত কমিটি জবাবদিহিতার আওতায় থাকে। যার ফলে স্বচ্ছতা ও প্রতিযোগীতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকে সরাসরি বাস্তবিক সেবায় রূপান্তর করা সম্ভব।

বার্ষিক সভা ও কমিটি গঠন উপলক্ষে মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) বাবাজানের সমাজ ও পরিবেশ উন্নয়ন এবং দূর্যোগে সেবা প্রদানের ভিশনকে প্রাধান্য দিয়ে পরিবেশ ভারসাম্য রক্ষার তাগিদে বৃক্ষরোপন কর্মসূচি ও গাছের চারা বিতরণ এবং প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সেবা ও উপহার সামগ্রী হিসাবে ভোগ্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়।
সভায় আরো বক্তব্য রাখেন সাবেক সফল সভাপতি টিটু চৌধুরী, নুপুর পাল, সুমন শীল, শুভ পাল, স্বপন পাল।

সভা শেষে সভাপতির সমাপনী বক্তব্য ও বিশেষ প্রার্থনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল-কুয়েতে হামলা চালাল ইরান

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু

মন্ত্রীদের ডেপুটি স্পিকার,এমপিদের সমস্যা মনোযোগ দিয়ে শুনুন, নোট নিন

খিলক্ষেতে একটি ফাইভ স্টার হোটেলে শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনায় হোটেলের চার স্টপ দগ্ধ

ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

হামের উপসর্গে একদিনে আরো ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে একদিনে আরো ৫ শিশুর মৃত্যু

অন্তর্বর্তী সরকারের ২১টি অধ্যাদেশ সংসদে পাস, বাতিল ৩টি

মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর যুদ্ধের দায়ভার চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প

ভূরুঙ্গামারীতে মিথ্যা বানোয়াট তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করে দালাল চক্রের সদস্য আনোয়ার