রাজধানীর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানের ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ।
বৃহস্পতিবার(১৪ আগস্ট) বিকাল তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক(এস আই)মোহাম্মদ ইয়াসিন জানান, আমরা খবর পেয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করি।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা আশেপাশের লোকের মুখে জানতে পারি ওই যুবক এই এলাকায় থাকতো নেশা জাতীয় সেবন করত করতো আমাদের ধারনা অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে। ময়নতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহতায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।



















