টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 19 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সমঝোতা স্মারক বাতিল ঘোষণা করল ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 19, 2026 11:46 am

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বারবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে এবার আনুষ্ঠানিকভাবে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকটিকে পুরোপুরি কার্যকরহীন বলে ঘোষণা করেছে ইরান। শনিবার (১৮ জুলাই) দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ও কারিগরি আলোচনা দলের প্রধান কাজিম ঘারিভাবাদি এক বিবৃতিতে বলেন, বাস্তবে যুক্তরাষ্ট্র এই সমঝোতার সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং চুক্তিটিকে সম্পূর্ণ স্থগিত করে দিয়েছে। সূত্র: আল-জাজিরা।

তিনি স্পষ্ট করে জানান, পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও চুক্তির সব শর্ত বাস্তবায়ন স্থগিত করেছে। এখন থেকে ইরান আর এই শর্তগুলো মেনে চলতে বাধ্য নয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এটিই প্রথমবারের মতো ইরান আনুষ্ঠানিকভাবে জানাল যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই সমঝোতা স্মারকের কার্যকারিতা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। ভবিষ্যতে এই চুক্তির কোনো ধারা বা শর্তই তারা আর মানবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে দেশটি।

এর আগেও ইরানি কর্মকর্তারা একাধিকবার ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন এবং বলেছিলেন, মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে তারাও ব্যবস্থা নেবেন। তবে এবারের অবস্থান অনেক বেশি কঠোর ও চূড়ান্ত।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ০১জন আসামীসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ আটক

বীরগঞ্জে সুজালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠক

নাসিরনগরে ‎বাজেট কার্যকরের আগেই ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

কিশোর গ্যাং

কিশোর গ্যাং লিডার এক্সেল বাবু গ্রেপ্তার

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্তে ৪ সেনার মৃত্যু

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

বিমানবন্দরে সন্দেহজনক ঘোরাফেরা, ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২