টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 26 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাস টার্মিনালে ‘নাশকতার’ পরিকল্পনা, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 26, 2026 8:31 am

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের চান্দগাঁও বাস টার্মিনাল এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোরশেদুল আলম অভিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রেপ্তার হওয়া মোরশেদুল আলম অভি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের খোরশেদুল আলমের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও বাস টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অভিসহ ১২ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় দায়ের হওয়া জুলাই মাসের সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, মোরশেদুল আলম অভির বিরুদ্ধে পটিয়া থানায় সহিংসতার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলা রয়েছে। মামলা দুটির তদন্ত কার্যক্রম চলছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘বাস টার্মিনাল এলাকায় নাশকতার পরিকল্পনার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অভিসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে গেলেও তাদের শনাক্তের চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) বন্দর-পতেঙ্গা থানা সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় বীরগঞ্জে প্রশাসন–পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর দাখিলের নির্দেশ

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

অবরোধের মধ্যেই তেল বিক্রি করে ইরানের আয় ৭৫০ কোটি ডলার

সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসকদের পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কাতার বিশ্বকাপ ফাইনালের সেই রেফারি

ইসরায়েলে আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান