টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 21 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসকদের পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 21, 2026 6:42 pm

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। জুলাইয়ের শেষ দিকে প্রশাসকদের কাছ থেকে ব্যাংকগুলোর দায়িত্ব পর্যায়ক্রমে হস্তান্তরের প্রক্রিয়া শুরুর পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি পর্যায়ক্রমে ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম জোরদার করা হবে। সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ধারার ব্যাংকের পুনর্গঠন কার্যক্রমে নতুন অগ্রগতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পুনর্গঠন কার্যক্রমের অগ্রগতির ভিত্তিতে প্রশাসকদের কাছ থেকে ধাপে ধাপে ব্যাংকগুলোর দায়িত্ব হস্তান্তর করা হবে। একইসঙ্গে পরিচালনা পর্ষদে আরও অভিজ্ঞ সদস্যদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ প্রতিশ্রুত মুনাফাসহ ফেরত পাবেন।

এর আগে গত বছর আর্থিক দুর্বলতা, তারল্য সংকট, অনিয়ম এবং সুশাসনের ঘাটতিতে থাকা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে সম্মিলিত ইসলামী ব্যাংকের সঙ্গে একীভূত করার পরিকল্পনা নেয় বাংলাদেশ ব্যাংক। এ প্রক্রিয়া তদারকির জন্য প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে গত ৮ জুন কাজী শায়রুল হাসানকে চেয়ারম্যান এবং আবেদুর রহমান সিকদারকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আজ সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতাভুক্ত পাঁচ ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা বিক্ষোভ করেন। তারা হেয়ারকাট নীতি বাতিল, এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার এবং প্রতিশ্রুত মুনাফাসহ আমানতের অর্থ ফেরতের দাবি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কারাগার থেকে হাসপাতালে নেওয়া হলো গুরুতর অসুস্থ ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে

শ্যামপুরে স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা

হাটহাজারীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব

কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি: ভূমিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

.লীগ নেতার নেতৃত্বে আচরণবিধি লঙ্ঘন করে ধানের শীষের পক্ষে মটরসাইকেল শোডাউন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধ নিষিদ্ধ পলিথিন জব্দ, গ্রেফতার ১

আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’

গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম

বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য বাড়াতে লন্ডনে ট্রেড সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ বিবিসিসিআইয়ের