রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় আল-আমিন রোডে একটি বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সিয়াম(২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজন আহত বার্নে ভর্তি।
সোমবার(২৭ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে সিয়ামকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা সিয়ামে বাবা সোনা মিয়া জানান, সিয়াম শেখ বোরহাহউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। বিকেলের দিকে দুই বন্ধু মিলে পাশে বাসার ছাদে ইয়ারফোনে গান শুন ছিল, হঠাৎ কান থেকে ইয়ারফোন খুলে বাসার সামনে দিয়ে যাওয়া কারেন্টের লাইনের তারের উপরে পড়ে যায়। পরে ওই ইয়ারফোন রড দিয়ে আনার সময় আমার ছেলেসহ তারা ২বন্ধু বিদ্যুৎস্পৃৃষ্ট হয়। পরে আমরা অচেতন অবস্থায় দুইজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার ছেলে সিয়াম মারা যায় ও ওর বন্ধু জাতীয় বার্নে ভর্তি রয়েছে।
তিনি আরও জানান,আমাদের বাসা যাত্রাবাড়ী কোনাপাড়া মোড়ে আল আমিন রোড এলাকায়। তাৎক্ষণিকভাবে তার বন্ধুর নাম বলতে পারছিল না । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।



















