টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 21 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে ১৫ হাজার মানুষের চলাচল

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া তিতাস
August 21, 2025 1:06 pm

কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর গ্রাম চতলস্থ গোমতি নদীর ওপর নির্মিত একটি সেতু দীর্ঘদিন ধরে মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।
দুই যুগ ধরে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে থাকলেও কোনো মেরামত বা অপসারণ করা হয়নি।ঝুঁকির কোনো সতর্কবার্তাও নেই। ফলে প্রতিদিন হাজারো মানুষ প্রাণ হাতে নিয়ে চলাচল করছেন।স্থানীয়রা জানান, সেতুটি ১৯৭৭ সালে উপজেলার সদর ইউনিয়নের বন্দরামপুর গ্রামের চেয়ারম্যান আ. রাজ্জাকের আমলে নির্মাণ করা হয়।বর্তমানে সেতুটির বয়স প্রায় ৪৮ বছর।
তবে গত ২৫ বছর ধরে এটি সম্পূর্ণ অবহেলিত। ঢালাই খসে যাওয়ায় স্থানীয়রা শুধু জং ধরা রডের উপর ও দুই পাশের সরু স্থান দিয়ে পারাপার হচ্ছেন।ব্রিজের কয়েক জায়গায় রড বেরিয়ে গেছে এবং নড়বড়ে সেতুর উপর দিয়ে চলাফেরা করলে পুরো ব্রিজ কেঁপে ওঠে।
পিলারের ক্ষয়জনিত কারণে রড বেরিয়ে গেছে। এছাড়া ব্রিজের দুই পাশের রেলিং নেই, ফলে পারাপার আরও ঝুঁকিপূর্ণ। স্থানীয়রা বালুভর্তি চটের বস্তা দিয়ে অস্থায়ীভাবে সেতু ব্যবহার করছেন।বন্দরামপুর–ইউসুফপুর সংযোগ সড়কের এই সেতুটি দিয়ে প্রতিদিন এলাকার বাসিন্দা, কৃষক ও ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শামীম বলেন, “এটি সত্যিকারের মরণফাঁদ। সদর ইউনিয়ন ভুমি অফিস হাওয়ায় সেতুটি ৬/৭ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ এর উপর নির্ভরশীল।
দ্রুত নতুন সেতু নির্মাণ এখন সময়ের দাবি।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এলাকাবাসীর অভিযোগ, বহুবার জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাদের কাছে দাবি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
উপজেলা চেয়ারম্যানসহ অনেকেই প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। তারা আশা করছেন, এবার অন্তত কর্তৃপক্ষ দ্রুত সেতুটি নির্মাণে উদ্যোগ নেবেন।

সদ্যবদলি হওয়া তিতাস উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ ও কম্পমান এই ব্রিজটির পুনঃনির্মাণের জন্য প্রস্তাবনা কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার,আটক-২

ভোটগণনায় অনিয়মের অভিযোগ মমতার, যা বলল নির্বাচন কমিশন

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

বাংলাদেশিসহ নথিহীন পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

ব্রাহ্মণবাড়ীয়া আখাউড়ায় ব়্যারের অভিযানে ৭২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও থ্রী- পিসসহ গ্রেপ্তার -১

স্ত্রী দীপু মনিকে দেখতে হুইল চেয়ারে করে ট্রাইব্যুনালে তৌফীক নওয়াজ

জাতীয় পর্যায়ে নিরাপদ সড়ক বাস্তবায়নে ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ফিটনেস পরীক্ষা বেসরকারিকরণ একটি অন্তরায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আল-জাজিরার বিশ্লেষণ মোদির আমন্ত্রণে ভারতে আসা ইরানি জাহাজকে ডুবিয়ে দিয়ে কী বার্তা দিল যুক্তরাষ্ট্র

দক্ষিণ রাউজান কোয়েপাড়ায় অক্ষয় তৃতীয়ায় ১৬ তম বিশ্বশান্তি চণ্ডীযজ্ঞ ও মহানামযজ্ঞ