টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 26 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়ীয়া আখাউড়ায় ব়্যারের অভিযানে ৭২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও থ্রী- পিসসহ গ্রেপ্তার -১

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
January 26, 2026 4:55 pm

ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ব়্যাব)-৯-এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ৭২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ ১ জন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ।

ব়্যাব সুত্রে জানাযায়, ২৫ জানুয়ারি (রবিবার) সকালে ব়্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া)-এর একটি আভিযানিক দল জেলার আখাউড়া উপজেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও টহল দায়িত্ব পালনকালে গোপন সূত্রে জানতে পারে যে, ধরখার ইউনিয়নের বনগঞ্জ এলাকা হয়ে ব্রাহ্মণবাড়িয়া–কুমিল্লা মহাসড়ক দিয়ে একটি পিকআপে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাচার করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এই তথ্যের ভিত্তিতে তিতাস সেতুর দক্ষিণ পাশে সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে ব়্যাব। সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে হলুদ ও নীল রঙের সন্দেহভাজন পিকআপটি এলে ব়্যাব গাড়ি থামানোর সংকেত দেয়। এ সময় পিকআপে থাকা এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে ব়্যাব সদস্যরা তাকে আটক করেন।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তিনি গাড়ির ভেতরে ভারতীয় শাড়ি ও থ্রি-পিস থাকার কথা স্বীকার করেন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে পিকআপটি তল্লাশি করে ভেতরে থাকা ৩৮টি খাকি রঙের পাটের বস্তা থেকে ১,৯০৬ পিস ভারতীয় শাড়ি ও ২৫০ পিস ভারতীয় থ্রি-পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ টাকা।
আটক ব্যক্তির নাম মো. শাকিব মিয়া (২৪), পিতা: সুরুজ মিয়া, গ্রাম: বায়েক, উপজেলা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া।

ব়্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, সন্ত্রাস, মাদক ও চোরাচালানবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ব়্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছয় উইকেটের জয় টাইগারদের,সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ

হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কোতোয়ালি দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত

হাজারীবাগে ছিনতাইকারীর কবলে পড়ে নগত টাকা ও অটোরিক্সা ছিনতাই

উত্তরায় আগুনের ঘটনায় স্বামী স্ত্রীরসহ দুই বছরের শিশুর মৃত্যু,নানির বাসায় যাওয়ায় বেঁচে আছেন কাজী রাফসান।

টানা ৪০ বছর আজান, শেষে ঘোড়ার গাড়িতে চড়ে সম্মানের বিদায় মুয়াজ্জিনের!

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

পশ্চিম রাউজানে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উদযাপন

গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা: আইআরজিসি