টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 28 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহগ্রেফতার- ৩

প্রতিবেদক
রেজাউল হক
July 28, 2026 9:53 pm

কুড়িগ্রামের উলিপুরে পৃথক দুই মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮৯ পিস ইয়াবা, নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে এক দম্পতিও রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা মুচিপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এ সময় নিজ বসতবাড়ি থেকে ২৫২ পিস ইয়াবাসহ মোঃ আদম আলী (৫৫) ও তার স্ত্রী মোছাঃ বেহুলা বেগমকে (৪৬) হাতেনাতে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে সোমবার (২৭ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ উমানন্দ আমবাড়ী এলাকায় অপর এক অভিযানে মোঃ নয়ন মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার দেহতল্লাশি চালিয়ে ২৩৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত তার একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলার রহমান জানান, পৃথক দুটি সফল অভিযানে মোট ৪৮৯ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃদের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের হয়েছে ।

তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের এ ধরনের কঠোর আইনি অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে তিনি স্থানীয় জনগণের সার্বিক ও সম্মিলিত সহযোগিতা কামনা করেন।#

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো: পর্তুগাল কোচ

নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক,খোঁজ নেই মা-বাবার

কুমিল্লা মুক্ত দিবসে শহীদদের স্মরণ ও বেগম জিয়ার আরোগ্য কামনায় দোয়া–কুরআন খতম

‎‘আমি কারও জমি চাই না, শুধু নিজের জমি চাই’-সাভারে বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা: প্রধানমন্ত্রী

বিশ্ব হার্ট দিবসে,মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে আলোচনা সভা ও র‌্যালি

শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য স্ট্যান্টবাজি: রিজভী

রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে আহত আরিফ সরদারের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু 

পুলিশ পরিচয়ে চাঁদা দাবি; যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার চার