টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 29 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ বছরের পথচলার ইতি, ব্রাজিলকে বিদায় বললেন নেইমার

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
July 29, 2026 6:40 pm

ব্রাজিলের ফুটবল ইতিহাসে এক যুগের অবসান ঘটল। নেইমার জুনিয়র আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৪ বছর বয়সী এই তারকা ১৬ বছরেরও বেশি সময় ধরে হলুদ জার্সিতে লড়াই করে দেশের সর্বোচ্চ গোলদাতা হয়ে বিদায় নিলেন।

সান্তোসের হয়ে কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে ৪-২ গোলে জয়ের পর নেইমার এই চূড়ান্ত সিদ্ধান্ত জানান। ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হারের পর শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের সঙ্গে তার আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হয়েছে বলে জানা গিয়েছিল। এবার সেই জল্পনার আনুষ্ঠানিকভাবে অবসান ঘটল।নেইমার বলেন, ‘জাতীয় দলের হয়ে আমার সময় শেষ। আমি ইতিহাস গড়েছি, খুব খুশি ছিলাম। ব্রাজিলের জার্সির জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সবসময় লড়াই করেছি। কিন্তু এখন আর সেই লড়াই চালিয়ে যেতে চাই না।’ তিনি জানান, দেশের হয়ে খেলার সময় কোনো আক্ষেপ নেই। সবসময় নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

একাধিক বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিকে ব্রাজিলের হয়ে খেলে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন নেইমার। এখন তার পুরো মনোযোগ ক্লাব ফুটবলে, বিশেষ করে প্রিয় ক্লাব সান্তোসে।

সম্প্রতি ড্রেসিংরুমে কনিষ্ঠ খেলোয়াড়দের সমালোচনা ও ভয় দেখানোর যে খবর ছড়িয়েছিল, তা পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন তিনি। নেইমার বলেন, ‘বিষয়টি দুঃখজনক ও বিরক্তিকর। এতে আমার কোনো দোষ নেই। ম্যাচের পর আমি শুধু দলের পারফরম্যান্স আরও উন্নত করার কথা বলেছি। জেতা ম্যাচ ড্র করা যায় না, অধিনায়ক হিসেবে এটুকু বলার অধিকার আমার আছে। লুকাস ভেরিসিমো ও গাবিগোলও একই কথা বলেছেন।’

মাঠের বাইরের এসব বিতর্ক সত্ত্বেও নেইমার সান্তোসের ৪-২ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই জয়ে দল কোপা সুদামেরিকানার শেষ ষোলোয় উঠেছে এবং পরবর্তী ম্যাচে ইকুয়েডরের মাকারার মুখোমুখি হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এআই জগতের ১০০ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল টাইম ম্যাগাজিন

কুমিল্লা- ২ তিতাস হোমনাকে আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করাই আমার স্বপ্ন __ ড.মোশাররফ

দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

মিরপুর গৃহায়নে উপ- বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত ও মাহমুদের সহযোগিতায় সিন্ডিকেটের দুর্নীতি এবং অনিয়মের কর্মকাণ্ড থেমে নেই , বদলি হয়েও সার্ভেয়ার মতিনের প্রভাব চলছে , কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন বলে আশ্বাস

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাশ

প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ

বংশালে আলুবাজার একটি বাসায় ঝুলছিল এক যুবকের মরদেহ