টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু

প্রতিবেদক
শেরপুর প্রতিনিধি
July 30, 2026 9:50 am

সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে বিলে কচুরিপানা সরানোকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে ছানিয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

​বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার দড়িকালীনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ছানিয়া বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির পাশের বিলে কচুরিপানা সরানো নিয়ে মোফাজ্জল হোসেনের পরিবারের সঙ্গে তার ভাতিজা শাহ আলমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি তীব্র হলে শাহ আলম উত্তেজিত হয়ে লাঠি দিয়ে চাচী ছানিয়া বেগমের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ও অচেতন হয়ে যান।

​পরে আশপাশের লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণসহ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত