টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 6 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 6, 2026 2:48 pm

১১ দলীয় ঐক্যের ঘোষিত সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হন। মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করার পরই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
এদিকে, সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়ায় বিভিন্ন কাজে সেখানে প্রবেশ করতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। গেট বন্ধ থাকায় অনেককে বাইরে অপেক্ষা করতে দেখা যায়। প্রয়োজনীয় কাজে প্রবেশের আশায় তারা সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে ভিড় করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃষ্টির মধ্যেই অবস্থান কর্মসূচি পালন শুরু করে ১১ দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে বেলা ১১টার পর এই অবস্থান কর্মসূচি শুরু হয়।কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ধামরাইয়ে খাল পুনঃখনন কার্যক্রম শুরু, স্বস্তির আশা কৃষকদের

অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

ছাদে উঠে আম পাড়তে গিয়ে অসাবধানতায় নিচে পড়ে শিশুর মৃত্যু

সাভারে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’

রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু

যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের ঘাঁটি দিলে কঠোর পদক্ষেপ নেবে ইরান

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য

অন্তর্বর্তী সরকারের ২১টি অধ্যাদেশ সংসদে পাস, বাতিল ৩টি

বিদ্যুৎস্পৃষ্ট

কর্মজীবী নারী হোস্টেল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার