টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 20 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের ঘাঁটি দিলে কঠোর পদক্ষেপ নেবে ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 20, 2026 10:25 pm

ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাজ্য যদি যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয়, তবে তেহরান এটিকে সরাসরি ‘আগ্রাসনে অংশগ্রহণ’ হিসেবে বিবেচনা করবে।

শুক্রবার (২০ মার্চ) সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে লন্ডনের অবস্থানকে ‘নেতিবাচক ও পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করেন এবং সতর্ক করেন, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়া হলে তা ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে গণ্য হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর জবাবে ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান, যুক্তরাজ্য কেবলমাত্র ‘নির্দিষ্ট, প্রতিরক্ষামূলক ও সীমিত উদ্দেশ্যে’ যুক্তরাষ্ট্রকে সহায়তা দিয়েছে, যা মধ্যপ্রাচ্যে ইরানের হামলার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘আমাদের অবস্থান শুরু থেকেই স্পষ্ট—আমরা প্রথম হামলায় অংশ নিইনি এবং বৃহত্তর যুদ্ধেও জড়াচ্ছি না।’

প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুরুতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি ওই ধরনের হামলাকে অবৈধ বলে মনে করেছিলেন। তবে পরবর্তীতে, মধ্যপ্রাচ্যে ব্রিটিশ সামরিক সম্পদ ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হলে তিনি প্রতিরক্ষামূলক পদক্ষেপে যুক্ত হন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক কয়েদির মৃত্যু

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো জিম্বাবুয়ে

সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজধানীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

ইরানি হামলার ২৪ ঘণ্টা পরও কুয়েত বিমানবন্দরে জ্বলছে আগুন,মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : হুমায়ুন কবির

ঢামেকের চিকিৎসক-নার্সদের যাতায়াতে চালু হলো বিআরটিসির দ্বিতল বাস

সারাদেশে অবিলম্বে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে (ইউপিসিসি)’র উদ্যোগে স্মারকলিপি প্রদান

মুক্তিযুদ্ধের ইতিহাসের সাক্ষী কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

তেলের লরির ধাক্কায় মোটরবাইক আরোহী এক যুবকের মৃত্যু