টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 9 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একুশে পদকপ্রাপ্ত ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ও অধ্যক্ষা প্রীতিকণা বড়ুয়ার স্মরণ সভা

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
August 9, 2026 5:55 pm

রাউজান উপজেলার ধর্মগ্রাম আবুরখীলের কৃতি সন্তান প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে গত শনিবার নিজ বাড়িস্থ নন্দন কানন বৌদ্ধ বিহারে বিকিরণ প্রসাদ বড়ুয়ার ৩য় ও তার সহধর্মিনী অধ্যক্ষা প্রীতিকণা বড়ুয়ার ১৩ম মৃত্যুবার্ষিকী স্মরণে সংঘদান ও জ্ঞাতীভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে শ্মশানে পুস্পস্তবক প্রদান করার পর স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক ভদন্ত সুনন্দ মহাথের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নন্দন কানন বিহার কমিটির সভাপতি বিশ্বজিত বড়ুয়া নান্টু।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ধর্মশ্রী ভিক্ষু ও জিমি কার্টার বড়ুয়ার যৌথ পরিচালনায় ধর্মদেশনা করেন আবুরখীল অজান্তা বিহারের অধ্যক্ষ ভদন্ত পরমানন্দ মহাথের , কাতালগঞ্জ নবপন্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথের, নন্দন কানন বিহারের অধ্যক্ষ সোবিতানন্দ মহাথের, আবুরখীল মনোকামনা পুর্ন জাদীর প্রতিষ্ঠাতা ভদন্ত উকট্টা পাঞা থের ।

ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার কর্মময় জীবনের উপর আলোকপাত করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল এর সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া ,সাঃসম্পাদক শিক্ষক সমীরন বিকাশ বড়ুয়া , সহ সভাপতি পুস্পেন বড়ুয়া কাজল , যুগ্ম সম্পাদক কাজল কান্তি বড়ুয়া, সেবা ও সমাজকল্যাণ সম্পাদক অসীম কুমার বড়ুয়া মুকুল , নির্বাহী সদস্য কাজল বড়ুয়া চৌধুরী ,প্রণব রাজ বড়ুয়া বৌদ্ধ নেত্রী চম্পাকলি বড়ুয়া, ইউপি সদস্য অমিত বিজয় বড়ুয়া, বিশ্ববন্ধন পত্রিকার সম্পাদক বিশ্বপ্রতাপ বড়ুয়া, শিক্ষক খগেন্দ্র লাল বড়ুয়া, ও রাউজান প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া।

এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক দেবাশিষ বড়ুয়া দেবু , সাংবাদিক নুর মোহাম্মদ, দোলন বড়ুয়া,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অলকেশ বড়ুয়া তপু ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ডের ম্যাচে জয় পেলো মেক্সিকো

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

জুলাই মাসে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, বেশি মৃত্যু বাইক দুর্ঘটনায়

ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা

উত্তরায় এলিট কোর্সের কর্মরত তার কাছে থেকে দুর্বৃত্তরা অস্ত্র ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে

ব্যাংকের চাকুরিচ্যুতদের হামলায় এইচ আর হেড সহ আহত ১৫ জন

আমি নির্বাচন করব সুন্দরভাবে, ‘সবাইকে তথ্য দিয়ে সহায়তা করব,‘নবাগত,জেলা প্রশাসক!

বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরেক দফা কমল স্বর্ণের দাম