টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 28 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
August 28, 2025 11:23 am

রাজধানীর কামরাঙ্গীচর থানার আলিনগর এলাকায় নির্মাণাধীন ভবনের তিন তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম হোসেন (৩৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল তিনটার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে চারটার দিকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের স্যালক আক্তার জানান, আমার দুলাভাই পেশায় রাজমিস্ত্রি বিকালের দিকে কামরাঙ্গীরচর আলিনগর মাছের বাজার এলাকায় একটি তিন তলার নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমার দুলাভাইয়ের গ্রামের বাড়ি, কিশোরগঞ্জ সদরের বানিয়া- কান্দি এলাকার ওয়াসি উদ্দিনের সন্তান। বর্তমানে কামরাঙ্গীরচর আলিনগর চৌরাস্তা এলাকায় ভাড়া থাকতেন। নিহত এক মেয়ের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এইচএসসির ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান সাময়িক স্থগিত

ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ করলো বিবিসি

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা, আহত ২ পুলিশ সদস্য

জুলাই শহীদদের স্মরণে গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, মিরপুর মডেল থানা শাখা

রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্যচাষীদের পুরস্কার প্রদান

ইরান চুক্তি করতে আগ্রহী হলেও প্রাণভয়ে মুখ খুলছে না: ট্রাম্প

ব্যারিস্টার রুমিন ফারহানার বাজিমাত বিপুল ভোটে জয়ী

কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি আমির হোসেন ভূইয়ার মনোনয়নপত্র দাখিল

সাভারে বিএনপি নেতাসহ ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

এশিয়া কাপ হকি কোয়ার্টার ফাইনালে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ