টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 14 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ করলো বিবিসি

প্রতিবেদক
ডেক্স নিউজ
November 14, 2025 8:15 am

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বিবিসি। তবে এ ঘটনার জন্য কোনো ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।

ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন, বক্তব্য কাটাছেঁড়া করে উপস্থাপনের মাধ্যমে বিবিসি তাকে মানহানির মুখে ফেলেছে। এজন্য ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে তারা বিবিসির বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন। বিতর্ক ছড়িয়ে পড়ার পর বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং নিউজ প্রধান ডেবোরা টার্নেস রোববার পদত্যাগ করেন। এ নিয়ে বিবিসি হোয়াইট হাউসের মন্তব্যও চেয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দুঃখ প্রকাশের কয়েক ঘণ্টা আগে আরেকটি একই ধরনের সম্পাদনার ঘটনা সামনে আসে। ডেইলি টেলিগ্রাফ জানায়, ২০২২ সালে ‘নিউজনাইট’-এ প্রচারিত আরেকটি প্রতিবেদনেও ট্রাম্পের বক্তব্য একইভাবে জোড়া লাগানো হয়েছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত বিবিসির ‘করেকশনস অ্যান্ড ক্ল্যারিফিকেশনস’ অংশে বলা হয়, সমালোচনার পর প্যানোরামা পর্বটি পর্যালোচনা করে দেখা গেছে সম্পাদনা এমনভাবে করা হয়েছিল যাতে বক্তৃতার বিভিন্ন অংশ একই ধারাবাহিক বক্তব্য হিসেবে উপস্থাপিত মনে হয়। এতে ট্রাম্প সহিংসতার আহ্বান জানিয়েছেন এমন ভুল ধারণা সৃষ্টি হয়।

বিবিসির আইনজীবীরা জানান, তারা ট্রাম্পের আইনজীবীদের পাঠানো রোববারের চিঠির জবাব দিয়েছেন। পাশাপাশি বিবিসি চেয়ারম্যান সামির শাহ আলাদাভাবে হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে এই সম্পাদনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকিবকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ, প্রশ্নের মুখে পুলিশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

কুমিল্লা চান্দিনায় ২ সন্তানের জননী খুন, স্বামী আটক

হাসনাতের আসনে গণঅধিকারের প্রার্থীকে সমর্থন দিল বিএনপি

চান্দগাঁও মধ্যম মোহরা মা মগধেশ্বরী মন্দিরে দুইদিনব্যাপী বাৎসরিক উৎসব

সবজির বাজারে কিছুটা স্বস্তি

রাজারহাট উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা

বোয়ালখালী পৌরসভাস্থ দুশত বছরের বৌদ্ধ মন্দির ধ্বংসের পথে!

কনস্টেবলের স্বপ্ন ছুঁয়ে ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম বাচ্চু