টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 30 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেলে ভিপি নূরকে দেখতে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ 

প্রতিবেদক
কে.এস.ইসলাম
August 30, 2025 5:10 pm

ঢাকা মেডিকেলে ভিপি নূরকে দেখতে আসে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ। শনিবার (৩০ আগস্ট)বিকেল সাড়ে পাঁচটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ আহত ভিপি নূরকে দেখতে এসে সাংবাদিকদের বলেন। ভিপি নূরে এর উপর হামলা হয়েছে,আগামীকালকে আমার বা আপনাদের উপর হামলা হবে কিনা তার কোন নিশ্চয়তা নেই।হামলাকারীদে উদ্দেশ্য ব্যক্তিগত ক্ষোভেই স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ।

তিনি আরো বলেন, তিনি শুধুমাত্র ২০২৪ সালের নয়, বরং আগে থেকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কথা বলে আসছেন। আন্দোলনের একটি পরিচিত মুখ হিসেবে তার উপর হামলা চালানো হয়েছে। তিনি ভিডিও উদাহরণ উল্লেখ করে বলে, কিভাবে তাকে সিঁড়ির উপর ফেলে পিটিয়ে আহত করা হলো,আমরা তা ভিডিওতে দেখেছি। এটা থেকে সহজে বুঝা যায়, যারা হামলা করেছে তাদের ব্যক্তিগত ক্ষোভ থেকেই হামলাগুলো করেছে। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে,বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী এখনও ফ্যাসিস্টদের হয়ে কাজ করছে।তাদের ব্যক্তিগত ক্ষোভের প্রকাশ আমরা সহজেই দেখছি। ২০১৮ সালের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিনি বলেন, “জাতীয় পার্টিকে যদি এখন নিষিদ্ধ না করা হয়, তাহলে সামনের এই নির্বাচন আসছে, সেটি আমরা ফ্যাসিবাদ বিরোধী নির্বাচন হিসেবে গ্রহণ করব না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই এক। বর্তমানে যে অঘটনই ঘটুক না কেন, সরকারের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করা। আইনশৃঙ্খলা বাহিনীর বেপরোয়া হামলার দায়ভার সম্পূর্ণ সরকারকে নিতে হবে। আমাদের প্রধান দাবি ছিল পুলিশ প্রশাসন যাতে কোন রাজনৈতিক সরকার তাদের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতে না পারে। কিন্তু বর্তমান সরকারের আমলে এরকম কোন দৃশ্যমান উদ্যোগ আমরা দেখি না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্সের অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজধানীর টিটিপাড়ায় ডিবির ব্লক রেইডে গ্রেফতার ৫৮

বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অনিশ্চয়তা,যুক্তরাষ্ট্রের শর্তে আপত্তি ইরানের

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬০০ পিছ ইয়াবাসহ বিএনপি নেতা আটক

নাসিরনগরে নবজাতক ছেলে শিশুর দত্তক নিতে বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু ও ঢাকা মেডিকেলে এক এই নিয়ে ১৩জনের মৃত্যু

কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম