টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 13 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 13, 2026 1:44 pm

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন জোটের নেতারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর নেতা ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ শরিক দলগুলোর শীর্ষ নেতারা।

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবারই সরকারি দল ও বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের কথা রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে এবারের নির্বাচনে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল (অব.) অলি আহমদের প্রার্থিতা ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে নির্বাচনি প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ হলো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় এসে বিভিন্ন হাসপাতালে ঘুরে সাপে ভ্যাকসিন পেলাম না ও আমার নাতনিকে বাঁচাতে পারলাম না

জনতার প্রত্যাশায় চেয়ারম্যান পদে বাবুল কান্তি শীলকে দেখতে চান বাগোয়ানবাসী

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীক চান রুমিন ফারহানা

আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি: আইনমন্ত্রী

নাসিরনগরে প্রশাসনের পক্ষে ফুলেল শুভেচছায় সিক্ত হলেন জননেতা এম এ হান্নান (এমপি)

গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ

তেলের পর্যাপ্ত মজুত আছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

পূর্বাচলে হচ্ছে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি

শত্রুদের নিরাপত্তা কেড়ে নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির

ব্যাটারি অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ সংকট অস্বাভাবিক বাড়ছে: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী