টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 15 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ

প্রতিবেদক
কে.এস.ইসলাম
April 15, 2025 8:18 am

ঢাকা গাজীপুর গাছা থানা হারিকেন এলাকা একটি বাসায় লাইনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ তিনজন দগ্ধ। দগ্ধরা হলেন,গার্মেন্টস কর্মী হারিস মিয়া(৫০),তার স্ত্রী আয়েশা আক্তার (৪০) তার ছেলে স্কুল পড়ুয়া মইনুল ইসলাম (১২)। জাতীয় বার্নে ভর্তি দেওয়া হয়েছে তিন জনকেই।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালের দিকে এই ঘটনাট ঘটে।পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে দুপুরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে তিন জনকেই ভর্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাদেরকে নিয়ে আসা আত্মীয় লিপিআক্তার জানান,সকালে রান্না ঘরে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর বিস্ফোরণের ঘটনা ঘটে এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। পরে আমরা জানতে পারি গ্যাসের লাইন লিকেজ থেকে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল বলে আমরা জানতে পারি। পরে আমরা খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিয়ে আসলে তিনজনকেই ভর্তি দেওয়া হয়েছে।

জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডাঃশাওন বিন রহমান জানান,গাজীপুর এলাকা থেকে স্বামী স্ত্রী ছেলেসহ একইপরিবার তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এসেছে। তাদের মধ্যে হারিস মিয়ার শরীরে ৮৮ শতাংশ দগ্ধ,আয়েশা আক্তারের শরীরে ৯০ শতাংশ ও মইনুল ইসলামের শরীরে ৮৫ শতাংশ দগ্ধ রয়েছে তাদের সবাই আশংকা- জনক আমরা জরুরি বিভাগের পর্যবেক্ষণ শেষে তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যার কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে রেফার করব।আহতদের গ্রামের বাড়ি সিলেটের সুনামগঞ্জে,বর্তমানে,গাজীপুর এলাকায় ভাড়া থাকেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে

যমুনা অভিমুখে বিসিএস পরীক্ষার্থীরা, পুলিশের বাধা

মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী

গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটক উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

সাইফের ঝড়ে বাংলাদেশের রেকর্ড, জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ নিহত ৫

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৭

চাঁদাবাজি

রাজধানীর কাফরুলে চাঁদাবাজি করতে গিয়ে দুই চাঁদাবাজ আটক

আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ বীরগঞ্জে বৃক্ষরোপণ শুরু