টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 13 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 13, 2026 4:02 pm

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালীতে যাত্রীবাহী লেগুনা ও লাল সবুজ পরিবহনের চেয়ার কোচের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন- চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নোয়াখালী সদর থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসে লাল সবুজ পরিবহনের একটি চেয়ার কোচ। একই সময়ে ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা চকরিয়ার দিকে যাচ্ছিল। খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটি লেগুনাটিকে সজোরে চাপা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে শাহেদ, রফিক ও জিয়াবুল হকের মৃত্যু হয়। পরে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম উদ্দিন।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানে হামলার নতুন পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে মার্কিন সামরিক বাহিনীর ব্রিফিং

হুঁশিয়ারি দিয়ে এরদোয়ানের কড়া সমালোচনা করলেন নেতানিয়াহু

শিবির করে হয় সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত, নিজ উপজেলায় ছাত্রশিবিরের কর্মী সমাবেশে- ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ

তুলির আঁচড়ে সাজছে নগরী, প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুতি

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের দোয়া মাহফিল ও ইফতার

পিঠা খাওয়াকেকেন্দ্র করে ছুরিকাঘাতে এক গাড়ি চালকের মৃত্যু

দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক; উদ্বোধন করলেন নবনির্মিত রহমতপুর বিওপি

দেশীয় খাতে বরাদ্দ কমিয়ে সামরিক ব্যয়ে রেকর্ড বাজেট প্রস্তাব দিলো ট্রাম্প

তিতাসে রাস্তার বেহাল দশা: এলাকাবাসীর চরম ভোগান্তি