টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 16 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের প্রস্তাব ঘিরে বিশ্ববিদ্যালয়ে রাতভর সংঘর্ষ, আহত ২০

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 16, 2026 1:08 pm

প্রেমের প্রস্তাবকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৫ আগস্ট) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও প্রধান গেটসংলগ্ন এলাকায় কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানের দিন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মুসা হোসাইন অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের প্রথম বর্ষের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। এ সময় ওই ছাত্রীর মুঠোফোন নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান মুসা।

পরে ওই ছাত্রী প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে র‌্যাগিং ও উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে মুসার বিরুদ্ধে। বিষয়টি অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের সিনিয়রদের জানালে তারা ঘটনাস্থলে আসেন। এ সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মুসাকে মারধর করা হয়।

এরপর দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাতভর ক্যাম্পাসের ভেতরে ও বাইরে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট এলাকায় তাদের গাড়ি থামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আজিজ বলেন, বিভাগের এক জুনিয়র ছাত্রীকে র‌্যাগিং ও উত্ত্যক্ত করে প্রেমের প্রস্তাব দেন ইংরেজি বিভাগের মুসা। ওই ছাত্রী রাজি না হওয়ায় তাকে আটকে রাখারও অভিযোগ রয়েছে।

বিষয়টি জানতে পেরে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীরা ভিসি গেটের বিপরীতে জড়ো হন। একপর্যায়ে ইংরেজি বিভাগের ১৩তম ব্যাচের এক শিক্ষার্থী মারামারির জন্য এগিয়ে এলে হাতাহাতির সূত্রপাত হয়।

এদিকে আহত হওয়ায় অভিযুক্ত মুসা হোসাইনের বক্তব্য পাওয়া যায়নি। তবে ইংরেজি বিভাগের একাধিক শিক্ষার্থী অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ঘটনাটিকে অতিরঞ্জিত করে মুসার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তাদের ভাষ্য, মুসা কোনো অপরাধ করে থাকলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করা যেত।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ বলেন, দুই পক্ষকে নিবৃত করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ৬০-বিজিবির অভিযানে পৌনে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্বার

অজ্ঞাতনামা মারাদেহ

রাজধানীরতে একটি বাসা থেকে এক নারীর মরদহ উদ্ধার করেছে পুলিশ

জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো : সমাজকল্যাণ মন্ত্রী

চট্টগ্রাম বন্দরে চোরা চালানের ২৫০ কনটেইনার গায়েব, গেলো কোথায়?

দুই বছর পর চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে

বীরগঞ্জকে স্বাস্থ্য নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি মনজুরুল ইসলামের

তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫

কুমিল্লা নগরীর রেইসকোর্সে খাটের নিচ থেকে এক নারীর গলা কাটা মরদেহ উদ্বার

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ ‘নিহত-২, আহত-২