টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 16 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সবুজের বুকে গোলাপি আভা ছড়াচ্ছে সোনাকান্তের পদ্মরাজ্য

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 16, 2026 1:18 pm

বর্ষার জলে যখন মাঠ-ঘাট একাকার, তখন সেই জলের বুকজুড়ে প্রকৃতি যেন এঁকে দিয়েছে গোলাপি-লালের নান্দনিক । কোথাও ফুটে আছে কচি গোলাপি পদ্ম, কোথাও পূর্ণ প্রস্ফুটিত লালচে ফুল। সবুজ পাতার ফাঁকে ফাঁকে দুলছে অসংখ্য পদ্ম। দূর থেকে মনে হয়, পানির ওপর বিছানো হয়েছে সবুজের গালিচা, তার ওপর ছড়িয়ে দেওয়া হয়েছে রঙিন ফুলের পসরা। এমনই এক মনোমুগ্ধকর দৃশ্যের দেখা মিলেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনাকান্ত বিলে।

প্রায় দুই বছর পর এবার অসংখ্য পদ্মফুলে সেজেছে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের পাশের এই বিল। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিদিনই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ পরিবারের সদস্যদের নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ নিভৃতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন বিলপাড়ে। মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করছেন পদ্মে ভরা বিলের ছবি ও ভিডিও।
স্থানীয়দের ভাষ্য, প্রায় ৪০ থেকে ৪৫ বিঘা নিচু জমি নিয়ে সোনাকান্ত বিলের বিস্তৃতি। ব্যক্তিমালিকানাধীন এসব জমি বর্ষায় পানিতে তলিয়ে গিয়ে বিলে পরিণত হয়। বছরের অন্য সময়ে সেখানে ইরি-বোরো ধানের আবাদ হলেও বর্ষাকালে পানির রাজত্বে জমিগুলো হয়ে ওঠে জলজ উদ্ভিদের স্বর্গরাজ্য। বিলের জমির মালিক সড়াতৈল, আমডাঙ্গা, অলিপুর ও বাগদা গ্রামের বাসিন্দারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২২ সালে সোনাকান্ত বিলে কিছু পদ্মফুল ফুটেছিল। তবে তখন ফুলের সংখ্যা ছিল তুলনামূলক কম। পরের বছর বন্যা না হওয়ায় পদ্মের বিস্তারও তেমন দেখা যায়নি। এবার বড় ধরনের বন্যা না হলেও টানা ও প্রচুর বৃষ্টিতে বিলের নিচু জমিতে পর্যাপ্ত পানি জমে যায়। অনুকূল পরিবেশ পেয়ে পদ্মগাছগুলো দ্রুত বিস্তার লাভ করে। ফলে এবার পুরো বিলজুড়েই যেন পদ্মের উৎসব শুরু হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সড়াতৈল গ্রা‌মের বা‌সিন্দা সে‌কেন্দার আলী বলেন, প্রতিবছরে এমন দিনে এই বিলে পদ্ম ফুলের সমাহার দেখা দেয়। এতে করে এলাকার পরিবেশ খুব সুন্দর লাগে বিভিন্ন এলাকার লোকজন এই পদ্মফুলকে দেখার জন্য এই বিলে আসেন । বছর ঘুরে যেন এখানে একটি মিলনমেলা শুরু হয়। আমি সরকারের কাছে আবেদন করি এই বিলটিকে আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য উদ্যোগ নেওয়া দরকার। এক কথায় পদ্মবিলকে পর্যটক হিসেবে ব্যবহার করলে সরকার অনেক লাভবান হবেন ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইব্রাহিম গ্রেফতার

নওগাঁ জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে মান্দা থানা এলাকায় অনলাইন জুয়ার টিম গ্রেফতার

নিউ ইউর্কে চট্টগ্রাম সমিতি কর্তৃক ব্যারিস্টার মনোয়ার হোসেন সম্বর্ধিত

ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, হাসপাতালে ১৮

তৃণমূলে ডায়ালাইসিস সেবা দিতে সরকারের নানা উদ্যোগ

পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার

প্রিয় শেখ হাসিনাকে’ দেশে ফেরার ‘অনুরোধ’ সোহেল তাজের

কক্সবাজারে যুক্ত হচ্ছে নতুন উপজেলা

ট্রেনে ধাক্কায় মৃত্যু

রাজধানীর রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ মৃত্যু