টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 17 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইব্রাহিম গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 17, 2025 7:06 am

ঢাকা জেলার ধামরাই থানার চাঞ্চল্যকর, আলোচিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ইব্রাহিম হোসেন (৪৮)কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিলগ্ন থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল ১৬ জুন ২০২৫ তারিখ রাতে ঢাকা জেলার সাভার থানাধীন মজিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ ইব্রাহীম হোসেন (৪৮), জেলা-মানিকগঞ্জ’কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সম্রাট। আসামী দীর্ঘদিন যাবৎ কক্সবাজার ও টেকনাফ সহ সীমান্তবর্তী জেলা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয় করে ঢাকা মহানগরীসহ আন্তঃজেলায় বিক্রয় করত। সে সুবাদে, গত ০৫ মে ২০০৯ তারিখ ঢাকা জেলার ধামারাই থানাধীন এলাকা হতে উল্লেখযোগ্য পরিমাণ মাদকসহ ধামরাই থানা পুলিশ কর্তৃক তাকে গ্রেফতার হয়, যার প্রেক্ষিতে একটি মাদক মামলা রুজু হয়। যার মামলা নং-০৫(০৫)০৯, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল এর ৩(খ)।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আরও জানায় যে, মামলা বিচারাধীন থাকা অবস্থায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকে গ্রেফতার এড়াতে উক্ত আসামী প্রায় দীর্ঘ ১৫ বছর পলাতক ছিলো। জামিনে মুক্তি পেয়ে আসামী বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে দেশের বিভিন্নস্থানে অস্থায়ীভাবে বসবাস করছিল।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় আসামীকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করলে তার প্রেক্ষিতে পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত আসামীকে যাবজ্জীবন সাজা প্রদান করেন এবং সাজাপ্রাপ্ত আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ সদর থানা কর্তৃক অধিযাচন পত্রের মাধ্যমে র‌্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল আসামীকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিমানবন্দরে সন্দেহজনক ঘোরাফেরা, ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২

রাজধানীর শ্রম ভবনের সামনে গার্মেন্টস এক্সিকিউটিভের মৃত্যু

ঢামেকে মোবাইল চোর সন্দেহে এক ব্যক্তি আটক

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা

সময়মতো হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

ঢাকায় গ্রেপ্তার সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম

নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির

১৪ বছর পর এভারেস্টের পথে বাংলাদেশি নারী

ঠাকুরগাঁওয়ে দ্রুত মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে: মির্জা ফখরুল

রুহুল আমিন স্বপন সিন্ডিকেটকে “বায়রা” থেকে বিতারিত করে সেলিম ও ফখরুল ইসলামসহ সিন্ডিকেটের সদস্যরা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন (পর্ব ১)