টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 19 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেপাল সেনাবাহিনীর ‘জেনারেল হলেন’ ভারতীয় সেনাপ্রধান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
August 19, 2026 9:11 am

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা প্রদান করা হয়েছে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে। সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাঁকে এই পদমর্যাদা প্রদান করেন।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে জেনারেল শেঠ চার দিনের সরকারি সফরে নেপালে রয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এই পদক প্রদান ১৯৫০ সালে শুরু হওয়া একটি ঐতিহ্যকে অব্যাহত রাখল, যার অধীনে নেপাল ও ভারত একে অপরের সেনাপ্রধানদের সম্মানসূচক জেনারেল পদমর্যাদা প্রদান করে থাকে।

সফরকালে জেনারেল শেঠ জেনারেল সিগদেলের সঙ্গে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে কথা বলেন।

প্রেসিডেন্ট পাউডেলের সচিবালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও নেপাল সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতীয় সেনাপ্রধানের নেপাল সফর অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক আস্থা এবং দীর্ঘস্থায়ী সেনা-সেনা সম্পর্কের ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যেকার অনন্য ও পরীক্ষিত প্রতিরক্ষা সম্পর্ককে পুনঃনিশ্চিত করে।

দূতাবাস আরও জানায়, জেনারেল শেঠ ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত শ্রীবাস্তবের সঙ্গেও সাক্ষাৎ করেন, যেখানে তাঁরা নয়াদিল্লি ও কাঠমান্ডুর মধ্যে ব্যাপক সম্পর্ককে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শাস্তির মুখে ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা ২ পুলিশ সদস্য প্রত্যাহার

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই

জুলাই সনদে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি

ইরানে এখনও সামরিক অভিযান শেষ হয়নি, আরও পদক্ষেপ বাকি রয়েছে: নেতানিয়াহু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন

হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান

২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ

যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

জুলাই শহীদদের স্মরণে গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, মিরপুর মডেল থানা শাখা