টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাস্তির মুখে ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা ২ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 30, 2026 7:26 pm

সাবেক স্বৈরাচার সরকারের মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে নেওয়ার সময় ‘টেনশন না করতে বলা’ দুই পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে ট্রাইব্যুনাল।

বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্টার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, ডিএমপি থেকে প্রেষণে ট্রাইব্যুনালে কর্মরত কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা-নেওয়ার সময় দুই কনস্টেবল শৃঙ্খলাবহির্ভূত কথাবার্তা বলেন। ধারণকৃত ভিডিও ফুটেজে তাদের এ আচরণ দৃশ্যমান হয়, যা ট্রাইব্যুনালের নিরাপত্তা ও বিচারিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইনুকে এজলাসকক্ষ থেকে হাজতখানায় নেওয়ার সময় দুই পুলিশ সদস্য তাকে বলেন, ‘টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার।’

এ ঘটনায় ট্রাইব্যুনাল তাদের তাৎক্ষণিকভাবে নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করে এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায়

ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে বিচার চলছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে। বুধবার তার পক্ষে ষষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢামেক চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সমস‍্যা সমাধানে বৈঠকে বসেছে ঢামেকের সভাকক্ষে

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

লেবাননে ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘের শরণার্থী সংস্থা

গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

রাস্তায় পড়েছিল অচাতেন অবস্থায় ১ যুবক ঢামেকে মৃত্যু

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস নদীতে নিমজ্জিত চার মরদেহ ও ১১ জন জীবিত উদ্ধার

রাজধানীর বাড্ডায় একটি বাসা থেকে যুবক ও যুবতীর অর্ধেগণিত মরদেহ উদ্ধার 

সাইবার ও অনলাইনে নারী হয়রানির মামলা খারিজ প্রশ্নে হাইকোর্টের রুল জারি

গুলিবিদ্ধ শাহীন ৩দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলে গেল না ফেরার দেশে

নাসিরনগরে চাতলপাড় মেঘনার ভাঙ্গনের কবলে দিশেহারা, জনভোগান্তি চরমে