টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 20 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন বিরোধী দলীয় নেতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 20, 2026 6:21 pm

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি লেখেন, আজ ২০ আগস্ট ২০২৬ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো।

এই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাঁকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরো লেখেন, আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তাঁর সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই।
আমি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ।

দক্ষিণ রাউজান কোয়েপাড়ায় অক্ষয় তৃতীয়ায় ১৬ তম বিশ্বশান্তি চণ্ডীযজ্ঞ ও মহানামযজ্ঞ

মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

মুন্সিগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আহত ব্যবসায়ী ঢাকা মেডিকেলে ভর্তি

স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল ড. ওয়ালী তছর উদ্দিনকে ইবিএফসিআই’র সংবর্ধনা প্রদান

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো জিম্বাবুয়ে

আর অল্প কিছুক্ষণের মধ্যে দেশের ফিরবে শরীফ ওসমান হাদির মরাদেহ

নাসিরনগরে শিব চতুর্দশী ও দক্ষিণা কালী পূজায় ৩ দিনব্যাপী মেলা

হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে হামলা চালালো ইরান