টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 14 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে শিব চতুর্দশী ও দক্ষিণা কালী পূজায় ৩ দিনব্যাপী মেলা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
February 14, 2026 7:19 am

শিব চতুর্দশী তিথি উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ নাথপাড়া ছাছুয়া মোড়া মহাশ্মশান ঘাটে সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দির ও শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরে শিব চতুর্দশী পূজা ও দক্ষিণা কালী পূজা উপলক্ষে পুণ্যস্নান ও তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

পহেলা ফাল্গুন, ১৪ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৩ ফাল্গুন, ১৬ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা শিব ও দক্ষিণা কালী মাতার আশীর্বাদ লাভের আশায় পূজা-অর্চনা ও দর্শনে অংশ নেন। উদযাপন কমিটির ব্যবস্থাপনায় মেলার পাশাপাশি শনিবার সন্ধ্যা ৬টায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা করবেন শ্রীযুক্ত প্রফুল্ল দেবনাথ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রবিবার সন্ধ্যা ৭টায় শিব পূজা শুরু হবে এবং রাত ১০টায় দক্ষিণা কালী মাতার পূজা আরম্ভ হবে। মধ্যরাত ১২টায় প্রসাদ বিতরণ করা হবে।

এরপর ভোররাত পর্যন্ত এবং সোমবার সারারাত স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দির উন্নয়ন কমিটির সভাপতি রতন দেবনাথ তিন দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন সফল করতে সকল ভক্তবৃন্দের সাদর অংশগ্রহণ কামনা করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫পরিবারের সর্বস্ব ভস্মীভূত

ইরানি ড্রোন প্রতিহত করতে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় বিশেষজ্ঞ মোতায়েন

ভাটারায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সহকর্মীর লাঠি রাখাতে আরেক সহকর্মী মৃত্যু

ডিমলায় বিএনপির মতবিনিময় সভা

বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে রাষ্ট্র পরিচালনা ও বহুদলীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন:জি এম কাদের

মিরপুরে নিহত যুবদল নেতা আসিফের জানাজায় মামুন হাসানসহ বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ

লোডশেডিং আতঙ্কের মধ্যেই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

বাড্ডায় মাদকাসক্ত বাবা তিন বছরেশিশুকে শ্বাসরোধে হত্যা

বীরগঞ্জ পৌরসভায় ৬১৫ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঘোষণা